শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • চিংড়ি রান্নার ভিডিওতে নাচে মেতে উঠলেন পরীমণি

    চিংড়ি রান্নার ভিডিওতে নাচে মেতে উঠলেন পরীমণি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি আবারও নেটিজেনদের নজর কাড়লেন। এবার তাকে দেখা গেল একেবারে ভিন্ন ভঙ্গিতে—নাচতে নাচতে চিংড়ি রান্না করতে।

    শনিবার (১৮ এপ্রিল) রাতে নিজের ফেসবুক আইডিতে একটি ১৬ সেকেন্ডের ভিডিও শেয়ার করেন পরীমণি। সেখানে তাকে একটি আধুনিক রান্নাঘরে চিংড়ি রান্না করতে দেখা যায়।

    ভিডিওতে পরীমণি কালো হাতা-ছাড়া ড্রেস, চোখে চশমা এবং চুলে ঝুঁটি বাঁধা অবস্থায় রান্নায় ব্যস্ত ছিলেন। তবে রান্নার মধ্যেই তাকে আনন্দে নাচতেও দেখা যায়। কড়াইয়ে চিংড়ি দেওয়ার আগে হিন্দি একটি জনপ্রিয় গানের তালে হালকা নাচ করে তারপর খুন্তি চালাতে শুরু করেন তিনি।

    ভিডিওর ক্যাপশনে পরীমণি লেখেন, একজন চিংড়ি প্রিয় পরী হিহি।

    ভিডিওটি প্রকাশের পর দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অনেক ভক্ত মন্তব্য করেছেন, রান্নার সময় এমন মজার মুহূর্তে তারাও নাচে ভেসে যান।

    প্রায়ই ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করে আলোচনায় আসেন পরীমণি। যদিও সাম্প্রতিক সময়ে তাকে বড় পর্দায় কম দেখা যাচ্ছে। তবে শোনা যাচ্ছে তার হাতে রয়েছে একাধিক নতুন চলচ্চিত্র ও ওটিটি প্রজেক্টের কাজ।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ