শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • প্রেমিকের মুক্তির পর মামলায় বড় পদক্ষেপ জ্যাকলিনের

    প্রেমিকের মুক্তির পর মামলায় বড় পদক্ষেপ জ্যাকলিনের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ও আলোচিত প্রতারক সুকেশ চন্দ্রশেখরকে ঘিরে ২০০ কোটি রুপির অর্থ পাচার মামলায় নতুন মোড় এসেছে। এবার নিজেই সরকারি সাক্ষী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন জ্যাকুলিন।

    গত ৭ এপ্রিল দিল্লি উচ্চ আদালত সুকেশ চন্দ্রশেখরকে শর্তসাপেক্ষে জামিন দেয়। তবে একাধিক মামলা থাকায় এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না তিনি। জানা গেছে, তার বিরুদ্ধে মোট ৩১টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে ২৬টিতে জামিন পেলেও এখনও পাঁচটি মামলা বিচারাধীন।

    এই পরিস্থিতির মধ্যেই মামলায় নতুন পদক্ষেপ নিলেন জ্যাকলিন। তিনি জানিয়েছেন, তদন্তে পূর্ণ সহযোগিতা করতে চান এবং সরকারি সাক্ষী হতে প্রস্তুত।

    শুনানির সময় পাতিয়ালা হাউস কোর্ট আদালত বলেন, সরকারি সাক্ষী হতে চাইলে জ্যাকলিনকে আগে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর কাছে আনুষ্ঠানিক আবেদন করতে হবে। এরপর সংস্থাটি তার সহযোগিতা ও বক্তব্য বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।

    আদালত ইতিমধ্যে ইডিকে নোটিশ পাঠিয়েছে। মামলার পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে ২০ এপ্রিল।

    এর পাশাপাশি আদালত জ্যাকলিনকে ২৪ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত বিদেশ ভ্রমণের অনুমতিও দিয়েছে। তবে এই সময় তাকে নির্ধারিত সব শর্ত মানতে হবে এবং তদন্তে সহযোগিতা চালিয়ে যেতে হবে।

    এই মামলার মূল অভিযোগ, জেলের ভেতর থেকেই বিশাল প্রতারণা ও চাঁদাবাজির জাল পরিচালনা করতেন সুকেশ। তদন্তকারীদের দাবি, অবৈধ টাকার মাধ্যমে তিনি বহু দামি উপহার দিয়েছিলেন জ্যাকলিনকে। যার মধ্যে ছিল বিলাসবহুল ঘড়ি, ব্যাগ, গয়না ও অন্যান্য মূল্যবান সামগ্রী।

    তবে জ্যাকলিনের দাবি, সুকেশের আসল পরিচয় তিনি জানতেন না। নিজেকে বড় ব্যবসায়ী পরিচয় দিয়ে তাকে বিভ্রান্ত করেছিলেন সুকেশ।

    এখন প্রশ্ন উঠছে, যদি জ্যাকলিন সত্যিই সরকারি সাক্ষী হন, তবে কি আইনি জটিলতায় আরও বিপাকে পড়বেন সুকেশ? তদন্তের পরবর্তী অগ্রগতিই তার উত্তর দেবে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ