দীপিকা-রণবীর দম্পতির ঘরে আসছে দ্বিতীয় সন্তান

আবারও সুখবর জানিয়েছেন বলিউড তারকা জুটি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। সামাজিক মাধ্যমে তারা ঘোষণা করেছেন, তাদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন এই তারকা দম্পতি।
টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়, রোববার (১৯ এপ্রিল) সকালে ইন্সটাগ্রামে পোস্টে দ্বিতীয় সন্তান আগমের বিষয়টি জানান রণবীর আর দীপিকা। পোস্ট করা ছবিতে দেখা যায় তাদের একমাত্র মেয়ে দুয়ার হাতে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট। আর সেখানে দ্বিতীয় সন্তান আগমের বিষয়টি স্পষ্ট। দুয়াকে দিয়েই আবার সন্তান আগমের খবর জানালেন দীপিকা-রণবীর।
দীপিকা সামাজিক মাধ্যমে যে পোস্টটি শেয়ার করেছেন, তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভক্ত থেকে শুরু করে বলিউডের সহকর্মীরাও শুভেচ্ছা জানাতে শুরু করেন। পোস্টটিতে পরিবারের আনন্দঘন মুহূর্তই মূল আকর্ষণ হয়ে ওঠে।
দীর্ঘদিন প্রেমের পর রণবীর- দীপিকা ২০১৮ সালে ইতালির লেক কোমোতে ঘনিষ্ঠ এক অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে তারা বলিউডের অন্যতম জনপ্রিয় ও আলোচিত জুটি হিসেবে পরিচিত। ২০২৪ সালে প্রথম সন্তান দুয়া জন্মের মাধ্যমে নতুন জীবনের অধ্যায় শুরু করেছিলেন দীপিকা ও রণবীর। এরপর দীর্ঘ সময় তারা সন্তানকে আলোচনার বাইরে রাখলেও পরে সামাজিক মাধ্যমে তাকে পরিচয় করিয়ে দেন।
দৈএনকে/জে, আ