শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • গিটারিস্ট বদলে নতুন রূপে নগর বাউল

    গিটারিস্ট বদলে নতুন রূপে নগর বাউল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গিটারিস্ট সুলতান রায়হান খান রানা দীর্ঘ দেড় দশকের বেশি সময়ের সম্পর্কের ইতি টেনে জনপ্রিয় ব্যান্ড ‘নগর বাউল’ ছেড়েছেন। ব্যক্তিগত কারণেই তিনি দল থেকে সরে দাঁড়িয়েছেন। তার জায়গায় জেমসের এই ব্যান্ডে নতুন গিটারিস্ট হিসেবে যোগ দিয়েছেন ইসমামুল ফরহাদ এলিন।

    রানার দল ছাড়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন। জানান, অনেক দিন ধরেই নগর বাউলে দেখা যাচ্ছিল না রানার। সর্বশেষ পয়লা বৈশাখের দিনে পাবনায় কনসার্টেও নগর বাউলের সঙ্গে ছিলেন না তিনি। তাই সবার সঙ্গে কথা বলে ব্যান্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার জায়গায় নগর বাউলে যুক্ত হয়েছেন এলিন।

    মার্চ মাস থেকেই আনুষ্ঠানিকভাবে নগর বাউলে যোগ দেন এলিন। পয়লা বৈশাখ উপলক্ষে পাবনায় অনুষ্ঠিত কনসার্টেও জেমসের সঙ্গে এলিনকেই গিটার বাজাতে দেখা গেছে।  

    ইসমামুল ফরহাদ এলিন এর আগে ‘শূন্য’ ব্যান্ডের গিটারিস্ট হিসেবে পরিচিতি পান। এ ছাড়া তিনি ‘চিরকুট’ ব্যান্ডেও অতিথি সদস্য হিসেবে বাজিয়েছেন। ২০২০ সালে প্রথমবার নগর বাউলের সঙ্গে অতিথি শিল্পী হিসেবে কাজ করার অভিজ্ঞতা হয়েছিল তার। এবার স্থায়ী সদস্য হিসেবে কিংবদন্তি জেমসের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই তরুণ গিটারিস্ট।

    বর্তমানে নগর বাউল ব্যান্ডের লাইনআপে রয়েছেন মাহফুজ আনাম জেমস (ভোকাল ও গিটার), আহসান এলাহী ফান্টি (ড্রামস), তালুকদার সাব্বির শাওন (গিটার) এবং ইসমামুল ফরহাদ এলিন (গিটার)।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ