শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বিএনপিতে চমকের চমক!

    বিএনপিতে চমকের চমক!
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ রুকাইয়া জাহান চমক ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হতে মনোনয়নপত্র তুলেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকারেও অংশ নিয়েছেন তিনি। তবে কোন আসন থেকে নির্বাচন করবেন এই অভিনেত্রী—তা নিয়েই এখন চলছে জল্পনা।

    জানা গেছে, চমকের শ্বশুরবাড়ি কুষ্টিয়া। জেলার খোকসা উপজেলা থেকে নারী সংসদ হিসেবে মনোনয়ন নিয়েছেন তিনি। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন এই অভিনেত্রী। সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার নিয়েছে বিএনপি। গতকাল শুক্রবার বিকেলে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলটির মনোনয়ন বোর্ডের সদস্যরা। সাক্ষাৎ শেষে উচ্ছ্বসিত দেখা যায় চমককে।

    এ ব্যাপারে চমক বলেন, ‘আমি দেশের জন্য কাজ করতে চাই, বিশেষ করে নারীদের জন্য। সে জন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে।’ তিনি আরও জানান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ হয়েছে তার। দলের পক্ষ থেকে ইতিবাচক সাড়াও পেয়েছেন তিনি। চমক বলেন, ‘আমি শতভাগ আশাবাদী।’

    অসমর্থিত সূত্রে জানা গেছে, চমকের ব্যাপারে ইতিবাচক বিএনপি। তবে এ নিয়ে এখনই বিস্তারিত বলতে নারাজ অভিনেত্রী। তিনি বলেন, ‘দল যে সিদ্ধান্ত নিক, সেটাই আমি ইতিবাচকভাবে গ্রহণ করবো।’ মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকার শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী লিখেছেন, ‘নতুন জার্নি শুরু করলাম। আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাব। পাশে থেকো, দোয়ায় রেখো।’ অনুরাগী ও অনুসারীদের বিশ্বাস, বিএনপি থেকে এমপি হওয়ার সবুজ সংকেত পেয়ে গেছেন চমক!

    চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে যে তারকারা ছিলেন দেশ ও ছাত্র-জনতার পক্ষে, চমক তাদের অন্যতম। এ কারণে পরাজিত পক্ষের উপহাস, আক্রোশ, হুমকি ও সুনামক্ষুন্নসহ নানান ভোগান্তির মধ্যদিয়ে যেতে হয় অভিনেত্রীকে। ক্যারিয়ারের পাশাপাশি সেসব সহ্য করে এগিয়ে গেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি কনটেন্ট বানানো চালিয়ে যাওয়া চমক এখন অপেক্ষা করছেন সংসদে যাওয়ার।

    কে এই চমক, কীভাবে উত্থান
    ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের জন্ম বরিশালে। তার বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকায়। সাংস্কৃতিক পরিবারে বেড়ে ওঠা চমক শৈশব থেকেই নাচের তালিম নিয়েছেন।

    মা-বাবার ইচ্ছা ছিল মেয়ে ডাক্তার হবে। মা-বাবার সেই সাধ চমক পূরণ করেছেন। মানিকগঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ (বর্তমান নাম কর্নেল মালেক মেডিক্যাল কলেজ মানিকগঞ্জ) থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন তিনি। ২০১৪ সালের নভেম্বর মাসে বিয়ে করেন চমক। তার স্বামীর নাম খান এইচ কবির।

    যদিও বিয়ের তথ্য গোপন করেই ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় রানার-আপ হয়েছিলেন চমক। পরে অবশ্য এ ঘটনা নিয়ে নানান আলোচনা-সমালোচনা শুরু হয়।

    ২০২০ সালে চমক নাম লেখান টিভি নাটকে। বেশ অল্প সময়ে হয়ে ওঠেন ছোটপর্দার পরিচিত মুখ। ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসামপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো বেশকিছু একক নাটক, ধারাবাহিক, ওয়েব সিরিজে কাজ করে দর্শকের প্রিয় শিল্পী হয়ে ওঠেন চমক।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ