শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • নিষেধাজ্ঞার গুঞ্জন কাটিয়ে দেবের ছবিতে অনির্বাণ

    নিষেধাজ্ঞার গুঞ্জন কাটিয়ে দেবের ছবিতে অনির্বাণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ তকমা নিয়ে আলোচনা চলছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে ঘিরে। এবার সেই বিতর্কের মধ্যেই নতুন খবর এসেছে—অভিনেতা দেবের আসন্ন ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ফলে প্রশ্ন উঠছে, তবে কি চলচ্চিত্র অঙ্গনের নিষিদ্ধ সংস্কৃতির অবসান হতে চলেছে?

    সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অনির্বাণ। তিনি জানান, এই বিষয়ে শিল্পী সংগঠনগুলোর মধ্যে আলোচনা চলছে। তবে সমস্যার সমাধান কীভাবে হবে, তা সংগঠনের সদস্যরাই বলতে পারবেন। কারণ এসব বৈঠকে তিনি নিজে উপস্থিত থাকেন না।

    অনির্বাণ বলেন, আপাতত তিনি নতুন ছবিতে কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তার লক্ষ্য একটাই, ভালো অভিনয় করে দর্শকের মন জয় করা। 

    এর আগে নতুন ছবিতে অনির্বাণের অভিনয়ের খবর ঘোষণা করেন দেব নিজেই। গত ৭ এপ্রিল টেকনিশিয়ান স্টুডিওতে সাংবাদিকদের সামনে তিনি বলেন, চলচ্চিত্র অঙ্গনে আর নিষিদ্ধ সংস্কৃতি চলতে দেওয়া হবে না। শিল্পীদের কাজের সুযোগ ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

    দেবের এই ঘোষণার পর থেকেই আলোচনা আরও জোরালো হয়েছে। যদিও শিল্পী সংগঠন বা সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট কোনও বক্তব্য এখনও সামনে আসেনি।

    অন্যদিকে দেবের সঙ্গে আবার কাজ করার সুযোগ পেয়ে খুশি অনির্বাণ। তিনি জানান, দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় জুটির জনপ্রিয়তার সঙ্গে যুক্ত হতে পারা তার জন্য আনন্দের। পাশাপাশি এই ছবির মাধ্যমে দেব প্রথমবার পরিচালনায়ও নামছেন। এ নিয়েও তিনি বেশ উত্তেজিত।

    অনির্বাণের অভিনয় জীবনেও দেবের সঙ্গে কাজের একটি বিশেষ কারণ রয়েছে। তার প্রথম দিকের ছবিতেও দেবের সঙ্গে কাজ করেছিলেন তিনি। তাই নতুন এই ছবিকে ঘিরে অভিনেতার মধ্যে বাড়তি প্রত্যাশা তৈরি হয়েছে।

    এখন অপেক্ষা, কবে শুরু হবে ছবির শুটিং এবং বড় পর্দায় কেমন চমক নিয়ে ফিরবেন অনির্বাণ।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ