শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বক্স অফিসে ঝড় তুলল অক্ষয়ের ‘ভূত বাংলা’

    বক্স অফিসে ঝড় তুলল অক্ষয়ের ‘ভূত বাংলা’
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত হরর-কমেডি ঘরানার সিনেমা ‘ভূত বাংলা’। মুক্তির প্রথম দিন, শুক্রবার (১৭ এপ্রিল) বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে সিনেমাটি।

    ট্রেড অ্যানালিস্টদের তথ্যের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৬ এপ্রিল সিনেমাটির এক বিশেষ প্রদর্শনী থেকে আয় হয়েছিল ৩ কোটি ৫০ লাখ রুপি। তবে শুক্রবার নিয়মিত প্রদর্শনী শুরুর পর আয়ে বড় লাফ দেখা যায়। এদিন ১২ হাজার ৩৮৬টি শো থেকে সিনেমাটি আয় করে ১২ কোটি ১৫ লাখ রুপি।

    এই দাপুটে উত্থানের পর ভারতের বাজারে সিনেমাটির মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১৮ কোটি ৯০ লাখ রুপি। অন্যদিকে বিশ্বব্যাপী বক্স অফিসে ‘ভূত বাংলা’র সংগ্রহ এখন পর্যন্ত ২৩ কোটি ৯০ লাখ রুপি, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ৩১ কোটি ৬৭ লাখ। 

    অক্ষয় কুমারের ক্যারিয়ারের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, ২০২১ সালে মুক্তি পাওয়া ‘সূর্যবংশী’র পর এটিই তার সবচেয়ে বড় ওপেনিং। ‘সূর্যবংশী’ প্রথম দিনে আয় করেছিল ২৬ কোটি ২৯ লাখ রুপি। তবে তার সাম্প্রতিক অন্যান্য কাজ যেমন— ‘জলি এলএলবি থ্রি’ (১২.৫ কোটি) এবং ‘হাউসফুল ফাইভ’ (২৪ কোটি) এর তুলনায় এই ছবির আয় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

    তবে হরর-কমেডি ঘরানার অন্য সিনেমার সঙ্গে তুলনায় ‘ভূত বাংলা’ কিছুটা পিছিয়ে রয়েছে। গত বছর মুক্তি পাওয়া সিনেমা ‘থাম্মা’ ২৪ কোটি এবং ‘স্ত্রী টু’ প্রথম দিনেই ৫১ কোটি ৮০ লাখ রুপি আয়ের রেকর্ড গড়েছিল। এছাড়া ‘ভুল ভুলাইয়া টু’ ও ‘ভুল ভুলাইয়া থ্রি’ এর ওপেনিং কালেকশনও এই সিনেমার তুলনায় বেশি ছিল।

    প্রখ্যাত পরিচালক প্রিয়দর্শনের হাত ধরে দীর্ঘ সময় পর পর্দায় ফিরেছেন অক্ষয়। এর আগে এই জুটি ‘হেরা ফেরি’, ‘গরম মশলা’, ‘ভুল ভুলাইয়া’ ও ‘খাট্টা মিঠা’র মতো জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছে। ‘ভূত বাংলা’ সিনেমায় অক্ষয় ছাড়াও অভিনয় করেছেন ওয়ামিকা গাব্বি, টাবু, রাজপাল যাদব ও যীশু সেনগুপ্ত। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন অক্ষয় কুমার, শোভা কাপুর ও একতা কাপুর।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ