শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • শেষ মুহূর্তে অ্যাশেজের শো বাতিল

    শেষ মুহূর্তে অ্যাশেজের শো বাতিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের একটি কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে। তবে শেষ পর্যন্ত তা আর হচ্ছে না। এক পোস্টের মাধ্যমে কনসার্টটি বাতিলের বিষয়টি জানিয়েছেন ব্যান্ডটির ভোকালিস্ট জুনায়েদ ইভান।

    শুক্রবার রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে জুনায়েদ ইভান লেখেন, ১৮ এপ্রিল ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ‘অ্যাশেজ’ কনসার্ট করছে না। আয়োজকরা জানিয়েছে, অ‍্যাশেজ এলে যে পরিমাণ মানুষ এখানে আসবে বলে তারা ধারণা করছে, কোনোভাবেই তারা নিয়ন্ত্রণ করতে পারবে না। কেননা উন্মুক্ত কনসার্ট। 

    কনসার্ট ভেন্যুর জায়গা স্বল্পতার কথা জানিয়ে জুনায়েদ ইভান আরও উল্লেখ করেন, প্রশাসন থেকেও তাই জানানো হয়েছে, রাস্তায় ট্রাফিক সিস্টেমেও সমস‍্যা হবে। 

    শেষে আবেগঘন বার্তা দিয়ে এই শিল্পী করেন, তাই আমাদের আর দেখা হলো না রবীন্দ্র সরোবরে। নিশ্চয়ই দেখা হবে অন‍্য কোথাও। কোন উত্তাল সমুদ্র রাতে।

    উল্লেখ্য, চলতি মাসের শুরু থেকে গত শুক্রবার (১৭ এপ্রিল) পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মোট ১২টি কনসার্ট করে অ্যাশেজ।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ