শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • সালমান প্রসঙ্গে নীরবতা ভাঙলেন ডেইজি শাহ

    সালমান প্রসঙ্গে নীরবতা ভাঙলেন ডেইজি শাহ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সালমান খানের হাত ধরে বলিউডের গ্ল্যামার জগতে বলিউডের গ্ল্যামার জগতে পা রেখেছিলেন ডেইজি শাহ। ‘জয় হো’ ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করে রাতারাতি আলোচনায় আসেন তিনি। তবে শুরু থেকেই তাকে ঘিরে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—তার সাফল্যের সবটুকুই কি সালমানের অবদান? দীর্ঘ নীরবতা ভেঙে এবার সমালোচকদের জবাব দিলেন এই অভিনেত্রী।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে ডেইজি তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে সোজাসাপ্টা কথা বলেছেন। সালমানের সাহায্য প্রসঙ্গে তিনি বলেন, ‘সালমান যদি আমাকে সাহায্য করে থাকেন, তাতে প্রশ্নের কী আছে?’

    ডেইজির মতে, কোনো নারী সফল হলেই তার পেছনে প্রভাবশালী কোনো পুরুষের হাত খোঁজা সমাজের একটি দীর্ঘদিনের ব্যাধি। তিনি বলেন, ‘অনেকেই মনে করেন, কোনো নারী যদি বড় কিছু অর্জন করেন, তবে তার পেছনে নিশ্চয়ই কোনো প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে। এই ধারণাটা আসলে সমাজের দৃষ্টিভঙ্গির সমস্যা।’

    ইন্ডাস্ট্রিতে একে অপরকে সাহায্য করা খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া উল্লেখ করে তিনি আরও জানান, শুধুমাত্র কারো সাহায্যের ওপর ভিত্তি করে একজনের সাফল্যকে বিচার করা ঠিক নয়। ডেইজির ভাষ্যমতে, সালমান তাকে বড় পর্দায় সুযোগ করে দিলেও নিজের মেধা ও পরিশ্রম দিয়েই তাকে টিকে থাকতে হয়েছে।

    তিনি জানান, ছবিটি মুক্তির সময় ভারতের রাজনৈতিক পরিস্থিতি প্রচারণায় নেতিবাচক প্রভাব ফেলেছিল। দর্শক ভুলবশত মনে করেছিল সিনেমাটির সঙ্গে কোনো রাজনৈতিক পক্ষপাত জড়িত আছে, যা সত্য ছিল না। এমনকি ‘পেইড পিআর’-এর মাধ্যমে সুপরিকল্পিতভাবে ছবিটিকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ