শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • চীনের মা–মেয়ের আবেগঘন গল্পের সিনেমাটি প্রশংসা কুড়াচ্ছে

    চীনের মা–মেয়ের আবেগঘন গল্পের সিনেমাটি প্রশংসা কুড়াচ্ছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চীনের বক্স অফিসে ধীরগতির মধ্যেও স্থানীয় সিনেমা ‘ইটস ওকে’ দারুণ সাফল্য অর্জন করেছে। মা–মেয়ের সম্পর্কের টানাপোড়েন, আবেগ ও বাস্তব জীবনের গল্প নিয়ে নির্মিত এই ছবিটি সমালোচক ও দর্শক—উভয়ের কাছ থেকেই ব্যাপক প্রশংসা পেয়েছে। দ্বিতীয় সপ্তাহেই এটি হলিউডের বড় প্রযোজনাগুলোকে পেছনে ফেলে শীর্ষ অবস্থানে উঠে এসেছে।

    ইয়াঙ লিনা পরিচালিত সিনেমাটির কাহিনিতে দেখা যায়, এক তরুণীর জীবনে হঠাৎ ফিরে আসেন তার অসুস্থ মা। চিকিৎসার সংকট এবং অতীতের দ্বন্দ্বকে কেন্দ্র করে তাদের সম্পর্ক নতুন মোড় নেয়।

    বক্স অফিসের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে হলিউডের ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’। তৃতীয় অবস্থানে আছে ‘প্রজেক্ট হেইল মেরি’। নতুন মুক্তিপ্রাপ্ত হরর-থ্রিলার ‘দ্য কেইজড বাটারফ্লাই’ চতুর্থ স্থানে রয়েছে, আর রোমান্টিক ড্রামা ‘নাউ আই মিট হার’ তালিকায় পঞ্চম স্থানে জায়গা পেয়েছে।

    তবে চীনের চলচ্চিত্র বাজারে ধীরগতির প্রভাবও স্পষ্ট। চলতি বছরে এখন পর্যন্ত দেশটির মোট বক্স অফিস আয় দাঁড়িয়েছে ১ দশমিক ৮৪ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫০ শতাংশ কম। ফলে স্থানীয় সিনেমার সাফল্যের মাঝেও সামগ্রিক বাজারে মন্দার ছাপ রয়ে গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ