শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • দীপিকা-রণবীর কি বিচ্ছেদের পথে?

    দীপিকা-রণবীর কি বিচ্ছেদের পথে?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আট বছরের দাম্পত্য আর ছয় বছরের প্রেম, দীর্ঘ ১৪ বছরের সেই রূপকথার পথচলায় কি তবে বেজে উঠল বিদায়ঘণ্টা? বি-টাউনের অলিগলি থেকে স্টুডিওর আড্ডা—সর্বত্রই এখন একটাই প্রশ্ন, সত্যিই কি ভেঙে যাচ্ছে দীপিকা-রণবীরের সংসার? দেড় বছরের সন্তান দুয়াকে পাশে রেখেই কি তবে আলাদা হওয়ার পথে হাঁটছেন বলিউডের এই পাওয়ার কাপল? সোশ্যাল মিডিয়ায় যখন এই তারকা দম্পতির বিচ্ছেদের গুজবে মুখর, ঠিক তখনই নীরবতা ভাঙলেন দীপিকা পাড়ুকোন।

    সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বিচ্ছেদ গুঞ্জনের বিষয়ে খোলাসা করেন তিনি। অভিনেত্রী স্পষ্ট করে বলেন, কেন তিনি ‘ধুরন্ধর ২’ নিয়ে জনসমক্ষে কিছু লেখেননি।

    দীপিকা বলেন, ‘আমিই সবার আগে ছবিটি দেখেছি এবং তখনই বুঝেছি এটি সুপারহিট হতে চলেছে। আমি ব্যক্তিগতভাবেই সবটা রণবীরকে জানিয়েছি। সব কিছু সোশ্যাল মিডিয়ায় ফলাও করে বলতে হবে, এমনটা আমি বিশ্বাস করি না।‘

    উল্লেখ্য, ২০২৪ সালেও একবার একই ধরণের গুঞ্জন রটেছিল যখন রণবীর নিজের প্রোফাইল থেকে বিয়ের ছবি সরিয়েছিলেন। সে সময় রণবীর নিজে সামনে এসে সবটা অস্বীকার করে জানিয়েছিলেন তাঁরা সুখে আছেন। এবারও দম্পতির ঘনিষ্ঠ মহলের দাবি, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। স্রেফ প্রচারের আলো থেকে দূরে থাকতেই তাঁরা নিজেদের ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখছেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ