শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • শৈশবের বৈশাখ স্মৃতি শেয়ার করলেন পরীমণি

    শৈশবের বৈশাখ স্মৃতি শেয়ার করলেন পরীমণি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পরীমণি ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার গার্ল। রূপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতি সবসময়ই ভক্তদের জন্য বাড়তি আগ্রহের কারণ। পহেলা বৈশাখ মানেই বাংলাদেশিদের উৎসবে নতুন মাত্রা, আর সেই আনন্দ আরও দ্বিগুণ হয়ে ধরা দিয়েছে পরীমণির কাছে। তবে এবারের বৈশাখী উল্লাস শুধু নিজের জন্য নয়, বরং সন্তানদের ঘিরেই তার সব ব্যস্ততা।

    এক ফেসবুক পোস্টে নিজের ছোটবেলার মধুর স্মৃতি ভাগ করে নিয়েছেন পরী। যেখানে উঠে এসেছে তার সাদামাটা শৈশব আর মায়ের শাড়ির প্রতি গভীর আবেগের কথা।পরীমণি জানান, ছোটবেলায় তিনি তার মা এবং নানীর শাড়ি কেটে বৈশাখের জামা বানাতেন। 

    সেই স্মৃতি মনে করে আবেগাপ্লুত এই নায়িকা বলেন, ‘ছোটবেলায় আমিও আমার মায়ের শাড়ি, নানীর শাড়ি দিয়ে বৈশাখের জামা বানাতাম। কি আনন্দ, সে যে কি আনন্দ।’

    সেই একই ঐতিহ্যের ছোঁয়া এবার তিনি দিতে চাইছেন নিজের সন্তানদের। নিজের শাড়ি দিয়ে সন্তানদের জন্য বৈশাখী পোশাক তৈরি করেছেন তিনি। সন্তানদের সেই পোশাকে দেখার প্রতীক্ষায় বিভোর পরীমণি।

    পোস্টে তিনি লিখেছেন, ‘আমি তো শুধু আমার বাচ্চাদের ঘুম থেকে ওঠার অপেক্ষায় আছি। কখন ওরা উঠবে আর তার মায়ের শাড়ি দিয়ে বানানো বৈশাখী জামা পরে আমার চোখের পাতায় ঘুরবে।’

    সন্তানদের নতুন সাজে দেখার আকুলতা প্রকাশ করে পরী আরও বলেন, ‘তাদের কেমন সুন্দর লাগবে তা আমি মন ভরে দেখবো।’


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ