জয়ার ঘরে আগেই ধরা দিল বৈশাখের রঙ

বাংলা নববর্ষকে ঘিরে দেশজুড়ে চলছে উৎসবের আমেজ। পহেলা বৈশাখ সামনে রেখে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হচ্ছে কনসার্ট, মেলা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
এই উৎসবের রঙে রঙিন হয়েছেন শোবিজ তারকারাও। তাদের মধ্যে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও নিজস্ব আয়োজনে বর্ষবরণ উদযাপন করেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি শেয়ার করে জয়া জানান, তার ঘরে বৈশাখ যেন একটু আগেই ধরা দিয়েছে। তিনি লিখেছেন, “পহেলা বৈশাখ আমাদের ঘরে একটু আগেই এসে যায়। গতকাল ছিল সেই উৎসব।”
নিজেদের আয়োজনের বর্ণনায় অভিনেত্রী বলেন, ঘরোয়া পরিবেশে ছিল পান্তা-ইলিশ, বেলুন, শুটার, ফরচুন টেলার, হাওয়াই মিঠাই, মুড়ি মাখা ও পিঠাপুলিসহ নানা আয়োজন। পুরো পরিবেশজুড়ে ছিল বাঙালিয়ানার ছোঁয়া।

শেয়ার করা ছবিতে জয়ার সঙ্গে দেখা গেছে অভিনেতা চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সুনিধি নায়েকসহ আরও অনেককে। ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে উৎসবটি হয়ে ওঠে প্রাণবন্ত।

সবশেষে জয়া আহসান তার এই আয়োজনকে উল্লেখ করেছেন, “আমাদের নিজের মতো একটুখানি বিশৃঙ্খল আনন্দ, এক ঘরভরা বাঙালিয়ানা।”
দৈএনকে/জে, আ