শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে মুখ খুললেন নোরা ফাতেহি

    বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে মুখ খুললেন নোরা ফাতেহি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি তার নারীবাদ সংক্রান্ত আগের বিতর্কিত মন্তব্যের বিষয়ে এবার খোলামেলা ব্যাখ্যা দিয়েছেন। তিনি দাবি করেছেন, তার বক্তব্যের খণ্ডিত অংশ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় মূল বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে।

    সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে নোরা বলেন, গত বছর নারীবাদ নিয়ে দেওয়া তার মন্তব্যের কিছু ছোট ক্লিপ রিলস ও টিকটকে ছড়িয়ে পড়ে, যার ফলে অনেকেই আসল প্রসঙ্গ না বুঝেই প্রতিক্রিয়া জানিয়েছেন।

    নোরা বলেন, “আমি একটি পডকাস্টে নারীবাদ নিয়ে কথা বলেছিলাম। পরে সেই বক্তব্যের অংশবিশেষ ভাইরাল হয়। অনেকেই পুরো বিষয়টি না বুঝেই মন্তব্য করেছেন।”

    তিনি আরও জানান, তিনি চরমপন্থার বিরুদ্ধে অবস্থান নেন এবং পারিবারিক কাঠামোর গুরুত্বে বিশ্বাসী। নোরা বলেন, তিনি সিঙ্গেল প্যারেন্টের সন্তান হলেও জীবনে দুই অভিভাবকের উপস্থিতির গুরুত্ব তিনি উপলব্ধি করেন এবং এ বিষয়েই তিনি কথা বলেছিলেন।

    উল্লেখ্য, এর আগে অন্য এক সাক্ষাৎকারে নোরা ফাতেহি বলেছিলেন, বর্তমান সময়ের নারীবাদের কিছু প্রচলিত ধারণার সঙ্গে তিনি একমত নন এবং তা সমাজের জন্য ক্ষতিকর হতে পারে—এমন মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। সেই প্রেক্ষাপটেই নতুন পডকাস্টে তিনি নিজের অবস্থান পরিষ্কার করলেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ