শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ‘জন নায়াগান’ নিয়ে নতুন ধাক্কা, রিলিজের আগেই ফাঁস প্রিন্ট

    ‘জন নায়াগান’ নিয়ে নতুন ধাক্কা, রিলিজের আগেই ফাঁস প্রিন্ট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিজয় থালাপতি-কে ঘিরে ঝড় যেন থামছেই না। একের পর এক বিতর্ক, গুঞ্জন আর অভিযোগে যখন পরিস্থিতি উত্তাল, তখনই নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। তিরুনেলভেলির জনসভা থেকে বিজয় জানান, এসব কিছুই আকস্মিক নয়—তার বিরুদ্ধে পরিকল্পিতভাবেই তৈরি করা হচ্ছে এই বিতর্কের জাল। এরই মধ্যে আরও এক ধাক্কা এসেছে অভিনেতার জন্য; তার আলোচিত সিনেমা ‘জন নায়াগান’ মুক্তির আগেই বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে।

    সিনেমাটির কিছু দৃশ্য ও গানের অংশ অনলাইনে ফাঁস হয়। এবার পুরো ছবির এইচডি সংস্করণ ছড়িয়ে পড়েছেন অনলাইনে। নির্মাতারা জানিয়েছেন, শিগগিরই তারা আইনি ব্যবস্থা নেবেন।

    ৪০০ থেকে ৫০০ কোটি রুপির বিশাল বাজেটে নির্মিত এই ছবি শুরু থেকেই ছিল আলোচনার কেন্দ্রে, বিশেষ করে এটি যে বিজয়ের শেষ চলচ্চিত্র হতে যাচ্ছে—রাজনীতিতে পূর্ণকালীনভাবে যোগ দেয়ার আগে—এই বিষয়ই ছবির গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দেয়।

    গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় পাঁচ মিনিটের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। সেখানে ছবির গুরুত্বপূর্ণ কিছু অংশ—শিরোনাম দৃশ্য, পরিচয় পর্ব, এমনকি ক্লাইম্যাক্সের ঝলকও ছিল বলে জানা যায়।

    নির্মাতারা দ্রুত সেই ক্লিপ সরিয়ে নেয়ার চেষ্টা করলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অল্প সময়ের মধ্যেই পুরো সিনেমাটি এইচডি প্রিন্টে বিভিন্ন পাইরেসি সাইটে ছড়িয়ে পড়ে।
     
    এই ফাঁসের উৎস এখনো অজানা, যা নির্মাতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, এত বড় প্রজেক্টে নিরাপত্তাঘাটতির প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই।

    ছবিটির পরিচালক এইচ বিনোথ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দেন। তিনি লেখেন, প্রতিটি দৃশ্যের পেছনে কারও স্বপ্ন জড়িয়ে থাকে, মুক্তির আগে এমন ফাঁস হওয়া সত্যিই কষ্টের। তিনি দর্শকদের প্রতি অনুরোধ জানান, কেউ যেন এই ফাঁস হওয়া কনটেন্ট শেয়ার না করেন।

    এদিকে ভক্তরাও চুপ থাকেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার দাবি তুলেছেন। অনেকে আবার দ্রুত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার পরামর্শও দিয়েছেন, যাতে ক্ষতি কিছুটা পুষিয়ে নেয়া যায়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ