শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ৩০ সেকেন্ডের ভিডিওতেই ঝড় তুললেন পরীমনি

    ৩০ সেকেন্ডের ভিডিওতেই ঝড় তুললেন পরীমনি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অনেক দিন ধরেই পর্দা ও আলোচনার বাইরে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। ২০২৪ সালে হইচই প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ‘রঙিলা কিতাব’ সিরিজে তার অভিনয় প্রশংসিত হলেও এরপর তাকে নতুন কোনো কাজে নিয়মিতভাবে দেখা যায়নি। ব্যক্তিগত জীবনেও বেশ শান্ত সময় কাটাচ্ছিলেন এই অভিনেত্রী।

    তবে হঠাৎ করেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ৩০ সেকেন্ডের ভিডিও পোস্ট করে আলোচনায় উঠে এসেছেন পরীমনি। ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে যায়।

    জানা গেছে, ভিডিওটি পোস্টের মাত্র ১৪ ঘণ্টার মধ্যেই প্রায় ১৩ লাখ ভিউ ছাড়িয়ে যায়। পাশাপাশি ৪১ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং ৭ হাজারেরও বেশি মন্তব্য জমা পড়ে।

    ভিডিওটিতে সুইমিংপুলে সাঁতারের পোশাকে দেখা যায় এই অভিনেত্রীকে। তার লুক ও উপস্থাপনাকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ব্যাপক প্রশংসা দেখা যায়। অনেকেই মন্তব্য করেন, “বাংলার লেডি সুপারস্টার”, আবার অনেকে আগুনের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান।

    তবে ভিডিওটি ঘিরে সমালোচনাও তৈরি হয়েছে। পোশাক ও উপস্থাপনাকে কেন্দ্র করে কিছু নেটিজেন কটাক্ষ করলে, তাদের জবাবও দেন পরীমনি নিজেই।

    প্রসঙ্গত, পরীমনিকে সর্বশেষ দেখা গেছে কলকাতার ‘ফেলুবক্সী’ সিনেমায়। এছাড়া তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘শাস্তি’ সিনেমায় চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘ডোডোর গল্প’ সিনেমাটি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ