শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • দক্ষিণে হিট হলেও বলিউডে ফ্লপ

    দক্ষিণে হিট হলেও বলিউডে ফ্লপ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতীয় চলচ্চিত্রের প্রাণকেন্দ্র বলিউড বরাবরই এক সর্বভারতীয় আবেদনের দাবিদার। অমিতাভ বচ্চন থেকে শাহরুখ-সালমানদের আকাশচুম্বী জনপ্রিয়তা দেশটির প্রতিটি প্রান্ত ছুঁয়ে গেছে। এই বিশাল জোয়ারে ভিনদেশি বা ভিন্ন ইন্ডাস্ট্রির অভিনেতাদের সাফল্য পাওয়া বেশ চ্যালেঞ্জিং। যদিও কমল হাসান, রজনীকান্ত কিংবা বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তী সেই গণ্ডি ভেঙে মূলধারায় সফল হয়েছিলেন, কিন্তু মুদ্রার উল্টো পিঠ বলছে অন্য কথা। দক্ষিণী সিনেমার বহু মহাতারকা নিজেদের ইন্ডাস্ট্রিতে রাজত্ব করলেও বলিউডের পিচে থিতু হতে ব্যর্থ হয়েছেন।

    বক্স অফিসে ব্যর্থ রাম চরণ ও চিরঞ্জীবী
    ২০১৩ সালে অমিতাভ বচ্চনের কালজয়ী সিনেমা ‘জাঞ্জির’-এর রিমেকে বলিউডে অভিষেক হয়েছিল দক্ষিণের গ্লোবাল স্টার রাম চরণ তেজার। সাথে প্রিয়াঙ্কা চোপড়া ও সঞ্জয় দত্তের মতো হেভিওয়েট তারকা থাকলেও সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ফলে বলিউডে চরণের দীর্ঘস্থায়ী হওয়ার স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হয়। এমনকি তাঁর বাবা, দক্ষিণের মেগাস্টার চিরঞ্জীবীও ১৯৯২ সালে ‘আজ কা গুন্ডা রাজা’ দিয়ে চেষ্টা করেছিলেন, যা দর্শকদের মনে ধরেনি।

    সাফল্য মেলেনি গ্ল্যামার কন্যাদেরও
    দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ তৃষা কৃষ্ণা স্বয়ং অক্ষয় কুমারের বিপরীতে ‘খাট্টা মিঠা’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করেছিলেন। কিন্তু সিনেমাটি ব্যবসায়িক সাফল্য পায়নি। একইভাবে শ্রিয়া সরণও দক্ষিণে স্বর্ণযুগ পার করলেও বলিউডে তাঁর ‘আওয়ারাপান’ ও ‘গালি গালি মে চোর হ্যায়’ ফ্লপ করে। দক্ষিণের হিট নায়িকা তামান্না ভাটিয়া দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে তাঁর অভিনীত ‘হিম্মতওয়ালা’, ‘হামশাকালস’ কিংবা ‘এন্টারটেইনমেন্ট’-এর মতো বড় বাজেটের সিনেমাগুলো বক্স অফিসে ব্যর্থ হয়েছে। বর্তমানে তিনি ওটিটি এবং আইটেম গানে নিজেকে টিকিয়ে রেখেছেন।

    ব্যর্থতার তালিকায় আরও যারা
    মালায়ালাম সিনেমার সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারনকে ছাড়া থ্রিলার ছবি ভাবাই যায় না, অথচ বলিউডে তাঁর কেন্দ্রীয় চরিত্রের ‘আইয়া’ ও ‘আওরঙ্গজেব’—দুটিই ব্যর্থ হয়। সম্প্রতি তাকে বড় বাজেটের ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’ ছবিতে খলনায়কের চরিত্রে দেখা গেছে। নাগার্জুনা ‘মিস্টার বেচারা’ ও ‘ক্রিমিনাল’ দিয়ে চেষ্টা করলেও হিন্দি বলয়ের দর্শকরা তাঁকে ফিরিয়ে দিয়েছে। মণি রত্নমের ‘রাভান’-এ ঐশ্বরিয়া রায়ের বিপরীতে অভিনয় করেও বিক্রমের বলিউড যাত্রা সফল হয়নি।

    ব্যতিক্রমী রাম্যা কৃষ্ণান
    রাম্যা কৃষ্ণান নব্বইয়ের দশকে ‘খলনায়ক’ বা ‘পরম্পরা’-এর মতো বড় প্রজেক্টে থাকলেও নায়িকা হিসেবে স্বীকৃতি পাননি। তবে ভাগ্যের চাকা ঘোরে ‘বাহুবলি’ সিনেমার মাধ্যমে। রাজমাতা শিবগামী চরিত্রটি তাঁকে ভারতজুড়ে যে পরিচিতি দিয়েছে, তা তাঁর গত দুই দশকের বলিউড ক্যারিয়ারের চেয়েও অনেক বড়।

    দক্ষিণী ও হিন্দি সিনেমার নির্মাণশৈলী এবং দর্শকদের রুচির ভিন্নতাই অনেক সময় এই বড় তারকাদের ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায়। তবে বর্তমানে ‘প্যান-ইন্ডিয়া’ সিনেমার যুগে এই বিভাজন ধীরে ধীরে ঘুচে যাচ্ছে বলে মনে করছেন সিনেমা বিশ্লেষকরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ