শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বনলতা এক্সপ্রেস ১৮ দিনে কত আয় করল?

    বনলতা এক্সপ্রেস ১৮ দিনে কত আয় করল?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদে মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। তারকাবহুল এই সিনেমা মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে দর্শকদের মন জয় করছে। বক্স অফিসে এর সাফল্য কতটা প্রভাবশালী, তা স্পষ্ট হয়েছে সিনেমাটির সর্বশেষ আয় প্রতিবেদনে।

    সিনেমাটির সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হইচই বাংলাদেশ-এর এক প্রতিবেদন অনুযায়ী, মুক্তির মাত্র ১৮ দিনেই ৫ কোটি টাকা আয় অতিক্রম করেছে ‘বনলতা এক্সপ্রেস’। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক পোস্টে হইচই বাংলাদেশ জানায়, দর্শকদের ভালোবাসায় সাফল্যের রেলগাড়ি ছুটিয়ে সিনেমাটি বক্স অফিসে ৫ কোটি প্লাস কালেকশন করতে সক্ষম হয়েছে। এখনো স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমা ও কে-স্ক্রিন সিনেপ্লেক্সসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সগৌরবে চলছে এই ট্রেনযাত্রা।

    নন্দিত লেখক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা তানিম নূর। একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই গল্পের পরতে পরতে উঠে এসেছে নানা শ্রেণী-পেশার মানুষের জীবনের আবেগ ও টানাপোড়েন। বৈচিত্র্যময় এই গল্প ও দুর্দান্ত নির্মাণশৈলী দর্শকদের হলে টানতে বড় ভূমিকা রেখেছে।

    সিনেমাটির অন্যতম বড় আকর্ষণ ছিল এর অভিনয়শিল্পী তালিকা। একঝাঁক জনপ্রিয় ও শক্তিমান তারকাকে একই স্ক্রিনে দেখার সুযোগ পেয়েছেন দর্শকরা। গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা এবং ইন্তেখাব দিনারসহ আরও অনেকে। তাদের অভিনয় দক্ষতা ও গল্পের গভীরতা দর্শকদের কাছ থেকে ব্যাপক ইতিবাচক সাড়া পাচ্ছে।

    সামাজিক মাধ্যমেও সিনেমাটি নিয়ে চলছে বিস্তর আলোচনা। দর্শকদের মতে, বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র গতানুগতিক অ্যাকশন ঘরানার বাইরে গিয়ে সব ধরণের গল্পের সিনেমা হওয়া প্রয়োজন। ‘বনলতা এক্সপ্রেস’ সেই অভাব পূরণ করে সুস্থ ধারার গল্পের সিনেমার শক্ত অবস্থান তৈরি করেছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ