শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • প্রীতম হাসান ও জেফারের প্রথম ওয়েব ফিল্ম: ‘তুমি আমি শুধু’

    প্রীতম হাসান ও জেফারের প্রথম ওয়েব ফিল্ম: ‘তুমি আমি শুধু’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংগীতের আঙিনায় তারা দুজনই পরিচিত ও জনপ্রিয়। একসঙ্গে গানে কাঁপিয়ে দিয়েছেন শ্রোতাদের। এবার তবে সুরের ছন্দ নয়, প্রথমবার পর্দায় জুটি হয়ে দেখা দিচ্ছেন প্রীতম হাসান ও জেফার রহমান।

    শিহাব শাহীনের পরিচালনায় এই দুই সংগীতশিল্পীকে নিয়ে নির্মিত হয়েছে নতুন ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’। আগামী ১৪ এপ্রিল, বাংলা নববর্ষ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেতে যাচ্ছে ফিল্মটি। 

    জানা গেছে, বছরখানেক আগে শুটিং শেষ হয় এই প্রোজেক্টের। কারিগরি কিছু জটিলতা থাকায় আটকে ছিল এর মুক্তি। অবশেষে তা আসছে; সম্প্রতি টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ওয়েব ফিল্মটির ট্রেলার প্রকাশের কথা রয়েছে। 

    ফিল্মটির গল্পের প্রেক্ষাপট নিয়ে নির্মাতা শিহাব শাহীন জানান, একটি মেয়ের স্বাধীন ইচ্ছার গল্প নিয়ে তৈরি হয়েছে ‘তুমি আমি শুধু’। যে মেয়েটি সবসময় নিজের ইচ্ছা ও চাওয়াকে প্রাধান্য দেয় এবং নিজের জীবনকে নিজের মতো করে গড়ে তুলতে চায়। তার এই স্বাধীনচেতা স্বভাব থেকেই একসময় জীবন ও সম্পর্কের মাঝে নানা জটিলতার সৃষ্টি হয়। সেই টানাপোড়েন ঘিরেই এগিয়েছে চিত্রনাট্য। 

    প্রীতম ও জেফার এবারই প্রথম জুটি বাঁধলেও শিহাব শাহীনের সঙ্গে দুজনেরই কাজ করার অভিজ্ঞতা রয়েছে। প্রীতম অভিনয় করেছেন এই নির্মাতার ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ফিল্ম ও ‘ক্যাকটাস’ সিরিজে। অন্যদিকে জেফারকে দেখা গেছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ সিরিজে। পরিচালনার পাশাপাশি ‘তুমি আমি শুধু’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন শিহাব শাহীন নিজেই। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ