শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • হুমায়ূন আহমেদের পুত্র নুহাশের বড় পর্দার যাত্রা

    হুমায়ূন আহমেদের পুত্র নুহাশের বড় পর্দার যাত্রা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ছয় বছরের অপেক্ষার পর অবশেষে আজ (৯ এপ্রিল) শুরু হয়েছে হুমায়ূন আহমেদের পুত্র নুহাশ হুমায়ূনের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘মুভিং বাংলাদেশ’ এর শুটিং। ঢাকার বিভিন্ন লোকেশনে চলবে এই শুটিং, যেখানে মোট ২০টি স্থানকে চলচ্চিত্রের অংশ হিসেবে ব্যবহৃত করা হবে। সিনেমার গল্পে একটি বাইক রাইডারের সংগ্রামের চিত্র ফুটে উঠবে।

    সিনেমার প্রধান চরিত্রসহ অন্যান্য চরিত্রের অভিনয়শিল্পীদের নাম এখনও প্রকাশ করা হয়নি। নুহাশ গণমাধ্যমকে বলেন, “প্রধান চরিত্রের জন্য নতুন মুখ বাছাই করা হয়েছে। আমরা এটি সময় নিয়ে ধীরে ধীরে ঘোষণা করতে চাই। দীর্ঘদিন ধরে চরিত্রের সঙ্গে খাপ খাওয়ানোর মতো অভিনেতা খুঁজছিলাম। বহু অডিশনের পর সময় নিয়ে একজনকে বেছে নিয়েছি।”

    নুহাশ হুমায়ূন শুরু করেছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা ও ওয়েব সিরিজ দিয়ে। এই কাজগুলো তাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। তাই প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমায় তিনি কোনো তাড়াহুড়া করেননি। নুহাশ বলেন, “পাঁচ থেকে ছয় বছর ধরে কাজ করছি, নিজের মতো করে সিনেমা বানানোর জন্য। কখনো চিত্রনাট্য, কখনো বাজেট বা গল্পের উন্নয়নে সময় লেগেছে। এখন পুরো টিমের সহযোগিতায় পরিকল্পনা অনুযায়ী কাজটি পর্দায় তুলে ধরব।”

    সিনেমাটির সঙ্গে যুক্ত রয়েছে আন্তর্জাতিক একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান। ২০২১ সালে তাইওয়ানের তাইপে ফিল্ম কমিশন থেকে ৮৯,৮০০ ডলার তহবিল পেয়েছে সিনেমাটি। এছাড়া সিঙ্ক্রাফট ফিল্ম ফান্ড থেকে ২৫ লাখ টাকা সহায়তা পেয়েছে। কান, টোকিও, লোকার্নোসহ বিভিন্ন আন্তর্জাতিক উৎসব ও ফিল্ম মার্কেট থেকেও সহযোগিতা অর্জন করেছে সিনেমা।

    শুটিং মে মাসের মাঝামাঝি পর্যন্ত চলবে। এরপর শুরু হবে সিনেমার পোস্ট-প্রোডাকশন কাজ, যা সিনেমাটিকে আন্তর্জাতিক মানে পৌঁছে দেওয়ার প্রস্তুতি হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ