শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • হাস্যরসেই ট্রল থামালেন দীপিকা পাড়ুকোন

    হাস্যরসেই ট্রল থামালেন দীপিকা পাড়ুকোন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি। পর্দা ও বাস্তব—দুই জায়গাতেই তাদের রসায়ন বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। তবে সম্প্রতি স্বামী রণবীরের নতুন ছবি ‘ধুরন্ধর ২’-এর সাফল্য নিয়ে দীপিকার নীরবতা ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।

    অনেকেই প্রশ্ন তুলেছিলেন, কেন রণবীরের এই ব্লকবাস্টার ছবির স্ক্রিনিংয়ে দেখা যায়নি দীপিকাকে? কেনই বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অভিনন্দন বার্তা দিলেন না তিনি?

    অবশেষে সেইসব ট্রলকারীদের মুখ বন্ধ করলেন দীপিকা। তবে রাগের মাথায় নয়, বরং বেশ মজার ছলে এবং বুদ্ধিমত্তার সঙ্গেই বিষয়টির মোকাবিলা করেছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি রিলের কমেন্ট সেকশনে এক ভক্ত দীপিকাকে প্রশ্ন করেন তিনি কি ইচ্ছাকৃতভাবে চুপ ছিলেন, নাকি তার নীরবতাকে মানুষ একটু বেশিই বিশ্লেষণ করছে? 

    জবাবে দীপিকা লেখেন, ‘দ্বিতীয়টি, আমার বন্ধু... আমি ‘ধুরন্ধর ২’ তোমাদের সবার অনেক আগেই দেখে ফেলেছিলাম।’ এরপরই মজার ছলে ট্রোলারদের খোঁচা দিয়ে তিনি যোগ করেন, ‘এবার বলো কার মজা হলো?’ দীপিকার এই ছোট মন্তব্যটি দ্রুত ভাইরাল হয়েছে। অভিনেত্রীর এমন জবাবের পর এবার তার ভক্তরা পাল্টা ট্রোল করতে শুরু করেছেন সমালোচকদের। 

    এক ভক্ত মন্তব্য করেছেন, ‘কাউকে সমর্থন করার জন্য সবসময় প্রকাশ্যে আসতে হয় না, এটা মানুষ কবে বুঝবে?’ অন্য একজন বিদ্রূপ করে লিখেছেন, ‘আপনারা কি ভুলে গিয়েছেন যে দীপিকা রণবীরের সাথেই এক বাড়িতে থাকেন? তার আলাদা করে উইশ করার দরকার নেই।’

    উল্লেখ্য, ‘গোলিও কি রাসলীলা রাম-লীলা’ ছবির সেট থেকে শুরু হওয়া এই প্রেম ২০১৮ সালে বিয়ের পিঁড়িতে গড়ায়। দীর্ঘ ছয় বছরের দাম্পত্য জীবনের পর ২০২৪ সালে তাদের কোল আলো করে আসে কন্যা সন্তান ‘দুয়া’।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ