শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • রাক্ষসের আন্তর্জাতিক যাত্রা শুরু রোম থেকে

    রাক্ষসের আন্তর্জাতিক যাত্রা শুরু রোম থেকে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদুল ফিতরে ‘রাক্ষস’ সিনেমার মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন সিয়াম আহমেদ। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় তৈরি এই সিনেমাটি এবার ইতালির রাজধানী রোমের একটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

    গত ৬ এপ্রিল আন্তর্জাতিক অঙ্গনে পা রাখল সিনেমাটি। দর্শকের ব্যাপক সাড়া পাচ্ছে সিয়াম-সুস্মিতার ‘রাক্ষস’।

    প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, প্রথম দিনেই দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে।

    পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, দেশের মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটি ভালো সাড়া পেয়েছে।

    সেই ধারাবাহিকতায় এখন এটি আন্তর্জাতিক দর্শকদের কাছেও পৌঁছাতে শুরু করেছে। ইতালিতে মুক্তির পর সেখানকার দর্শকদের প্রতিক্রিয়ায় পুরো টিম আশাবাদী।
     
    এদিকে যুক্তরাষ্ট্র ও কানাডায়ও সিনেমাটি মুক্তির প্রস্তুতি চলছে। এই দুটি দেশে সিনেমাটি পরিবেশন করছে গ্যালাক্সি মিডিয়া।

    প্রতিষ্ঠানটির কর্ণধার বদরুদ্দোজা সাগর জানিয়েছেন, আগামী ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ‘রাক্ষস’। পর্যায়ক্রমে বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহে এটি প্রদর্শিত হবে।

    রিয়েল এনার্জি প্রোডাকশন প্রযোজিত রোমান্টিক অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ এবং তার বিপরীতে রয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায়। প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরীন আক্তার সুমি। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ