শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ছোটবেলায় নাসার বিজ্ঞানী হতে চেয়েছিলেন আল্লু অর্জুন

    ছোটবেলায় নাসার বিজ্ঞানী হতে চেয়েছিলেন আল্লু অর্জুন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণী মেগাস্টার আল্লু অর্জুন পর্দায় লাল চন্দনকাঠের দুর্ধর্ষ চোরাকারবারির চরিত্রে বক্স অফিস কাঁপিয়েছেন। ‘পুষ্পা’ সিনেমায় তাঁর রুক্ষ লুক ও শক্তিশালী অভিনয় সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তবে এই অভিনেতার ছোটবেলার স্বপ্ন ছিল না অভিনয়—বরং তিনি চেয়েছিলেন নাসার একজন বিজ্ঞানী হতে।

    এক সাক্ষাৎকারে উঠে এসেছে তার এই না বলা কথা। চেন্নাইয়ের সেন্ট প্যাট্রিক স্কুল থেকে পড়াশোনা শেষ করেন অর্জুন। তবে কুড়ি পেরোতেই পরিবারের সঙ্গে পাড়ি জমান হায়দ্রাবাদে। সেখানে এমএসআর কলেজ থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) নিয়ে স্নাতক হন তিনি।

    উচ্চশিক্ষা শেষে চাকরি জীবনে মন বসেনি তার। নাসার বিজ্ঞানী হওয়ার বাসনা মনে থাকলেও, পথ তাকে নিয়ে যায় অ্যানিমেশনের দুনিয়ায়। অ্যানিমেশন নিয়ে পড়াশোনা শুরু করলেও সেখানেও শেষমেশ খুব একটা সুবিধা করতে পারেননি।

    সব চড়াই-উতরাই পেরিয়ে শেষ পর্যন্ত আল্লু অর্জুন থিতু হন পারিবারিক পেশা অভিনয়েই। তার বাবা আল্লু অরবিন্দ দক্ষিণ ভারতের একজন খ্যাতনামী পরিচালক ও প্রযোজক। বাবার দেখানো পথ ধরে ২০০৩ সালে ‘গঙ্গোত্রী’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে তার।

    প্রথম দিকে ‘চকোলেট হিরো’ হিসেবে পরিচিতি পেলেও ‘আর্যা ২’ থেকে নিজেকে আমূল বদলে ফেলেন তিনি। শুরু হয় আল্লুর অ্যাকশন হিরো হয়ে ওঠার নতুন এক যাত্রা। ২০২০ সালে ‘আলা বৈকুণ্ঠপুর’ সিনেমার মাধ্যমে দক্ষিণ ভারতের গণ্ডি পেরিয়ে প্যান-ইন্ডিয়া তারকা হয়ে ওঠেন আল্লু অর্জুন।

    এরপর ২০২১ সালে ‘পুষ্পা: দ্য রাইজ়’ যেন বক্স অফিসের সব সমীকরণ বদলে দেয়। তবে শুধু অর্জুনই নন, তার পরিবারের শেকড় অনেক গভীরে। আল্লুর দাদা আল্লু রামা লিঙ্গাইয়া ছিলেন প্রবীণ অভিনেতা, যিনি এক হাজারেরও বেশি সিনেমায় কাজ করেছেন। এমনকি অর্জুনের ছোট ভাই আল্লু শিরিষও এখন ইন্ডাস্ট্রির নিয়মিত মুখ।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ