শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • মহড়ার মঞ্চে রুনা লায়লাকে গান শোনালেন কাঙ্গালিনী সুফিয়া

    মহড়ার মঞ্চে রুনা লায়লাকে গান শোনালেন কাঙ্গালিনী সুফিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উত্তরের জনপদ বগুড়ায় এখন উৎসবের আমেজ। উপলক্ষ— দেশের সংগীতাঙ্গনের এক বিশাল মিউজিক অ্যাওয়ার্ড শো। তবে মূল অনুষ্ঠানের আগেই এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হলো আয়োজনস্থল। উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার সামনে নিজের কালজয়ী গান ধরলেন লোকসংগীতের সম্রাজ্ঞী কাঙ্গালিনী সুফিয়া। দুই নক্ষত্রের এই সুরের আড্ডা মুহূর্তেই অনুষ্ঠানস্থলের পরিবেশ বদলে দেয়।

    মহড়ায় তারকার হাট সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় বগুড়ার একটি অভিজাত রিসোর্টে আয়োজিত হয় অনুষ্ঠানের চূড়ান্ত মহড়া। উন্মুক্ত মাঠের বিশাল মঞ্চে নবীন-প্রবীণ শিল্পীদের পদচারণায় মুখর ছিল চারপাশ। তবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন রুনা লায়লা। দীর্ঘ বিরতির পর প্রিয় শিল্পীকে কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়েন কাঙ্গালিনী সুফিয়া।

    আবেগঘন মুহূর্ত মহড়ার ফাঁকে রুনা লায়লাকে কাছে পেয়ে কাঙ্গালিনী সুফিয়া গেয়ে শোনান তাঁর বিখ্যাত গান ‘মাটির গাছে লাউ ধইরাছে’। রুনা লায়লা অত্যন্ত মনোযোগ দিয়ে গানটি শোনেন এবং কাঙ্গালিনী সুফিয়ার ভূয়সী প্রশংসা করেন। গান শেষে দুই শিল্পী পরস্পরকে জড়িয়ে ধরলে সেখানে এক অনন্য সাধারণ ও আবেগঘন দৃশ্যের অবতারণা হয়। উপস্থিত অন্য সংগীত তারকারাও এই বিরল মুহূর্তটি উপভোগ করেন।

    মিলনমেলার অপেক্ষায় ভক্তরা আজ মঙ্গলবার (৭ এপ্রিল) মূল আয়োজনে একই মঞ্চে মিলিত হবেন দেশের সংগীতাঙ্গনের উজ্জ্বল সব নক্ষত্ররা। ইতোমধ্যে বগুড়ায় পৌঁছে গেছেন অনেক তারকা ও তাঁদের অগণিত ভক্ত। আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, মূল অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং পুরো বগুড়া এখন যেন সুরের চাদরে ঢাকা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ