শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ব্যান কালচারের অবসান চান দেব

    ব্যান কালচারের অবসান চান দেব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কলকাতা ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোক ও ক্ষোভে ফেটে পড়েছে টলিউড। এই মৃত্যুকে কেন্দ্র করে ঘনীভূত রহস্য আর দফায় দফায় টেকনিশিয়ান স্টুডিওর রুদ্ধদ্বার বৈঠকের পর এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে ইন্ডাস্ট্রি। অভিযুক্ত প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর সঙ্গে আপাতত সব ধরনের কাজ বন্ধ রাখার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে টলিউড। ফেডারেশন ও শিল্পী মহলের এই কঠোর অবস্থানে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে স্টুডিও পাড়ায়। প্রিয় সহকর্মীর মৃত্যুকে ঘিরে এমন বির্তক ও প্রশাসনিক কড়াকড়ি টলিউডের ইতিহাসে বিরল বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

    তবে এই প্রতিবাদের মাঝেই টলিউডের অন্ধকার দিক ‘ব্যান কালচার’ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেতা দেব। এক সংবাদ সম্মেলনে দেব জানান, টলিউডে কাজের পরিবেশ ফেরাতে বদ্ধপরিকর তারা। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ‘ব্যান’ বা বয়কটের শিকার হয়ে কর্মহীন হয়ে আছেন, তাদের ফিরিয়ে আনার সময় এসেছে।

    তিনি জানান, ইন্ডাস্ট্রির অভিভাবক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাকে কথা দিয়েছেন যে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ তালিকায় থাকা শিল্পী ও পরিচালকদের কাজে ফেরানো হবে। দেব বলেন, ‘আমরা এই ব্যান কালচার থেকে দূরে থাকতে চাই। রাহুলের মৃত্যু কতটা মর্মান্তিক, তা আমরা সবাই জানি।’ 

    ‘সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত আমরা তাদের সঙ্গে কাজ করব না, এটা ঠিক। কিন্তু এর পাশাপাশি যারা আগে থেকেই বয়কটের শিকার, তাদের ফেরার পথও সুগম করতে হবে।’

    দেব আরও বলেন, ‘আমরা এখন আর আলাদা আলাদা কোনো ফোরাম বা ফেডারেশন নই। আমরা সবাই এখন একটাই ছাদের নিচে। রাহুল চলে যাওয়ায় আমরা নতুন করে উপলব্ধি করেছি যে, কাজ করতে না পারাটা কতটা কষ্টের। যাদের কাজ নেই, তারাই কেবল এই যন্ত্রণা বোঝে। তাই বয়কট হওয়া সব শিল্পী ও পরিচালককে দ্রুত কাজে ফেরানো হচ্ছে।’


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ