শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • প্রেমের গুঞ্জন আর রহস্যময় পোস্টে তৃষা ফের আলোচনায়

    প্রেমের গুঞ্জন আর রহস্যময় পোস্টে তৃষা ফের আলোচনায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আবারও আলোচনার শীর্ষে উঠে এসেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান। দীর্ঘদিন ধরে অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়ের সঙ্গে তার সম্পর্ককে ঘিরে গুঞ্জন চলছিল। সম্প্রতি বিজয়ের স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গম ডিভোর্সের আবেদন করেছেন, যা সেই গুঞ্জনকে আরও জোরালো করেছে। এদিকে, তৃষার সোশ্যাল মিডিয়া পোস্টগুলিও নতুন কৌতূহল সৃষ্টি করছে।

    হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় রোববার (৫ এপ্রিল) ইনস্টাগ্রামে একটি ভিডিও ও কিছু উক্তি শেয়ার করেন তৃষা, যেখানে তিনি ভালোবাসা, আত্মমর্যাদা ও মানসিক শান্তির কথা বলেন। পোস্টে তিনি লিখেছেন, জীবনের এমন এক পর্যায়ে পৌঁছেছেন যেখানে অপ্রয়োজনীয় তর্কে জড়াতে চান না। কারও ভুল প্রমাণ করার চেয়ে নিজের শান্তি ধরে রাখাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি। তার কথায়, “শান্তি ঠিক থাকার চেয়েও বেশি মূল্যবান” এই বার্তাই যেন তুলে ধরেছেন অভিনেত্রী।

    শুধু তাই নয়, ভালোবাসা নিয়েও একটি গভীর বার্তা দেন তৃষা। তার শেয়ার করা উক্তিতে বলা হয়, ভালোবাসা সবকিছু না হলেও, ভালোবাসা ছাড়া সবকিছুই অর্থহীন। তাই অনেকেই মনে করছেন, এই পোস্টগুলোর মাধ্যমে তিনি পরোক্ষভাবে চলমান গুঞ্জনের প্রতিক্রিয়া জানাচ্ছেন।

    উল্লেখ্য, তৃষা কৃষ্ণান ও বিজয় বহুদিন ধরেই অনস্ক্রিন জনপ্রিয় জুটি। তারা একসঙ্গে কাজ করেছেন একাধিক জনপ্রিয় সিনেমায়। সম্প্রতি চেন্নাইয়ে এক প্রযোজকের ছেলের বিয়েতে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ায় নতুন করে আলোচনার ঝড় ওঠে।

    অন্যদিকে, বিজয়ের স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গম চেঙ্গালপাট্টু জেলার একটি পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, তাদের দাম্পত্য সম্পর্ক ভেঙে গেছে এবং বিজয় অন্য এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ