শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • শুটিং সেটে দুর্ঘটনা, জানালা ভেঙে পড়ে গেলেন তারকা

    শুটিং সেটে দুর্ঘটনা, জানালা ভেঙে পড়ে গেলেন তারকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অ্যাকশনধর্মী সিনেমা মানেই টানটান উত্তেজনা, মারপিট আর রোমাঞ্চকর দৃশ্যের সমাহার। তবে পর্দার সেই দৃশ্য ধারণের পেছনে লুকিয়ে থাকে বড় ধরনের ঝুঁকি। ঠিক এমনই এক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন হলিউড অভিনেতা জনাথন মেজর্স। স্টান্টম্যান ছাড়াই কঠিন দৃশ্য করতে গিয়ে এবার বিপদে পড়েছেন তিনি।

    মূলত হলিউডের ‘নাকল’ সিনেমার শুটিং সেটে এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। অ্যাকশন দৃশ্য ধারণ করতে গিয়ে কাঁচের জানালা ভেঙে নিচে পড়ে যান জনাথন। এ সময় আহত হন তার সহ-অভিনয়শিল্পী জেসি কিলকয়েনও। এতে প্রায় ৬ ফুট উচ্চতা থেকে জানালা ভেঙে নিচে পড়ে যান তারা। বর্তমানে দুজনেই চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গেছে।

    সেটের একটি ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পরপরই ক্রু সদস্যরা তাদের উদ্ধারে ছুটে যান। তবে আঘাতের চেয়েও অভিনয়ের প্রতি জনাথন মেজর্সের একাগ্রতা সবাইকে অবাক করেছে। নিচে পড়ে যাওয়ার পরও তিনি জানতে চান, দৃশ্যটি ঠিকমতো ক্যামেরায় ধরা পড়েছে কি না এবং সেটি সিনেমায় ব্যবহার করা যাবে কি না।

    সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই জানালাটিতে আগে থেকেই একটি ‘টেম্পারড গ্লাস’ লাগানো ছিল যা পরবর্তী সময়ে কোনো এক স্টান্ট দৃশ্যে ভাঙার কথা ছিল। কিন্তু সেই নির্দিষ্ট দৃশ্যে কোনো অভিনয়শিল্পীর থাকার কথা ছিল না। অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনায় জেসি কিলকয়েনের হাতে বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে। 

    উল্লেখ্য, এই সিনেমায় অভিনয়ের পাশাপাশি জনাথন মেজার্স নির্বাহী প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করছেন। বর্তমানে সিনেমাটির শুটিং নিয়ে কিছুটা জটিলতাও চলছে। পিপল ম্যাগাজিন জানিয়েছে, শ্রম-সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে আইএটিএসই ইউনিয়নের সদস্যরা গত ২৬ মার্চ থেকে ধর্মঘট পালন করছেন। তবে নির্মাতারা বিকল্প ক্রু নিয়োগ দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। কাইল র‍্যাঙ্কিন পরিচালিত ‘নাকল’ সিনেমাটি মূলত আমেরিকান যোদ্ধাদের বীরত্বগাথা নিয়ে নির্মিত।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ