শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • প্রতারণা মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

    প্রতারণা মামলায় জামিন পেলেন গায়ক নোবেল
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় গায়ক মাইনুল আহসান নোবেল-কে জামিন দিয়েছেন আদালত। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

    আসামিপক্ষের আইনজীবী ইমরান হোসেন জানান, আদালত ৫ হাজার টাকা মুচলেকায় অভিযোগ গঠনের শুনানি পর্যন্ত নোবেলের জামিন মঞ্জুর করেছেন। ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই।

    তিনি বলেন, গত ২ এপ্রিল আদালত নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠিয়েছিলেন। পরে রোববার তার উপস্থিতিতে পুনরায় জামিন শুনানি অনুষ্ঠিত হয় এবং আদালত জামিন মঞ্জুর করেন।

    এর আগে গত ২ ফেব্রুয়ারি একই আদালত নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

    পরদিন আদালতে হাজির করা হলে আপসের শর্তে তাকে জামিন দেওয়া হয়। তবে পরবর্তীতে শর্ত ভঙ্গের অভিযোগে তার জামিন বাতিল করা হয়।

    বাদীপক্ষের আবেদনে বলা হয়, জামিনে মুক্ত হয়ে নোবেল শর্ত ভঙ্গ করেছেন। এমনকি ভুক্তভোগীকে বাসায় নিয়ে গিয়ে মারধরের অভিযোগও তোলা হয়। এ ঘটনায় পৃথক মামলাও দায়ের করা হয়েছে। এরপর আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    মামলার অভিযোগে বলা হয়েছে, আনাননিয়া শবনম রোজ নামে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন নোবেল। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত তার কাছ থেকে প্রায় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করেন।

    এই প্রতারণায় অন্য আসামিরাও তাকে সহযোগিতা করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

    মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটির উপপরিদর্শক নুরুজ্জামান চলতি বছরের ৭ জানুয়ারি আদালতে প্রতিবেদন জমা দেন, যেখানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।

    এই মামলায় নোবেল ছাড়াও আরও কয়েকজন আসামি রয়েছেন। তারা হলেন—নোবেলের মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক এবং পরিচিত মাসুদ রানা।

    আইনজীবীদের মতে, অভিযোগ গঠনের শুনানির পর মামলার পরবর্তী কার্যক্রম শুরু হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ