শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • সোহেল রানা উন্নত চিকিৎসা গ্রহণে সিঙ্গাপুর যাচ্ছেন

    সোহেল রানা উন্নত চিকিৎসা গ্রহণে সিঙ্গাপুর যাচ্ছেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ঢালিউডের বর্ষীয়ান অভিনেতা, প্রযোজক ও পরিচালক সোহেল রানা। তিনি জানিয়েছেন, আগামী রোববার (৫ এপ্রিল) রাতে ঢাকা ত্যাগ করবেন।

    শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের এ তথ্য জানান এই গুণী অভিনেতা। তবে তিনি কী ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।

    ফেসবুক পোস্টে সোহেল রানা লিখেন, ইনশাআল্লাহ পরশু অর্থাৎ আগামী ৫ তারিখ রাতে অসুস্থতা পরীক্ষা করানোর জন্য সিঙ্গাপুরের পথে রওনা হব। আমার জন্য আপনারা দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

    তার এ ঘোষণার পর থেকেই চলচ্চিত্রাঙ্গনের সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা সামাজিক মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে প্রিয় অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করে অনেকেই দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

    সত্তর ও আশির দশকের জনপ্রিয় এই নায়কের চলচ্চিত্রজগতে যাত্রা শুরু হয়েছিল প্রযোজক হিসেবে। ১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক কালজয়ী চলচ্চিত্র ওরা ১১ জন প্রযোজনার মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন তিনি।

    পরবর্তীতে ১৯৭৩ সালে মাসুদ রানা চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসেবে পর্দায় আসেন এবং তখন থেকেই ‘সোহেল রানা’ নামেই পরিচিতি লাভ করেন। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয়, প্রযোজনা ও পরিচালনা— তিন ক্ষেত্রেই অসামান্য অবদান রেখে তিনি দেশীয় চলচ্চিত্রের এক অনন্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ