শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • অভিনেত্রী পাওলি নিরাপত্তা নিয়ে প্রকাশ্যে উদ্বেগ

    অভিনেত্রী পাওলি নিরাপত্তা নিয়ে প্রকাশ্যে উদ্বেগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কয়েকদিন আগে শুটিংয়ের সময় সমুদ্রসৈকতে পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুলের মৃত্যু হয়। তার মৃত্যু এখনও রহস্যময়, এবং সময়ের সঙ্গে সঙ্গে ধোঁয়াশা আরও বেড়েই চলছে। এই ঘটনায় শুধুমাত্র ইন্ডাস্ট্রিতেই শূন্যতা সৃষ্টি হয়নি, বরং সহকর্মী এবং ভক্তদের হৃদয়েও গভীর শোকের ছাপ রেখেছে।

    এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় প্রায় প্রতিদিনই প্রতিক্রিয়া জানাচ্ছেন অভিনয়শিল্পীরা। এবার সেই তালিকায় যুক্ত হলেন টালি তারকা পাওলি দাম। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এ অভিনেত্রী বলেন, এ ঘটনা শুধু দুঃখজনক নয়, বরং অত্যন্ত কুৎসিত বাস্তবতার প্রতিফলন।

    টালি অভিনেত্রীর ভাষ্যমতে―বিষয়টি নিয়ে নিজের ওপরও রাগ হচ্ছে। কেননা, ইন্ডাস্ট্রির একজন দায়িত্বশীল সদস্য হিসেবে হয়তো আরও আগে থেকেই এসব সমস্যা নিয়ে সরব হওয়া উচিত ছিল। আসলে আমরা সত্য বলতে ভয় পাই কেন? কেন এমন পরিবেশ তৈরি হয়নি, যেখানে খোলামেলা সমস্যার কথা বলা যাবে।

    পাওলি দাম বলেন, এ ঘটনা কেউ ইচ্ছাকৃতভাবে ঘটায়নি; এরপরও দায় এড়ানো যায় না। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে, এ জন্য দ্রুত পদক্ষেপ নেয়া উচিত। স্পষ্টভাবে এ ঘটনার তদন্তের দাবি জানিয়ে তিনি আরও বলেন, পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

    এ অভিনেত্রী অধিকতর গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও কথা বলেন। জানান, এতবড় ইন্ডাস্ট্রি হওয়ার পরও প্রয়োজনীয় নিরাপত্তা ও সুবিধার অভাব রয়েছে। যা খুবই লজ্জার। শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখনই ব্যবস্থা গ্রহণের প্রয়োজন।

    তাদের পেশার ঝুঁকির গভীরতাও জানান টালি তারকা। শুটিংয়ের প্রয়োজনে তাদের কখনো পানিতে, কখনো জঙ্গলে, আবার কখনো বিপজ্জনক পরিস্থিতির মধ্যে কাজ করতে হয়। এসব মুহূর্তে যেন জীবন বাজি রেখে কাজ করেন তারা। কিন্তু ঝুঁকির তুলনায় নিরাপত্তা ব্যবস্থার যথেষ্ট ঘাটতি রয়েছে।

    পাওলি দাম বলেন, রাহুলের অকাল মৃত্যু যেন নতুন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো, কেবল প্রতিভা নয়, একজন শিল্পীর নিরাপত্তা ও মর্যাদাও সমানভাবে গুরুত্বপূর্ণ। এ ঘটনার পর ইন্ডাস্ট্রি কতটা সচেতন হয় এবং বাস্তবিক অর্থে পরিবর্তন ঘটায়, সেটি এখন দেখার।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ