শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • তানিয়া বৃষ্টির মস্তিষ্কে তৃতীয়বার অস্ত্রোপচার, ভক্তদের দোয়ার আবেদন

    তানিয়া বৃষ্টির মস্তিষ্কে তৃতীয়বার অস্ত্রোপচার, ভক্তদের দোয়ার আবেদন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর অল্প সময়ের মধ্যে তিনবার অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে তিনি ভারতের চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে চিকিৎসাধীন। আজ শুক্রবার তিনি নিজের ফেসবুক পেজে তৃতীয় অস্ত্রোপচারের কথা জানিয়েছেন।

    তানিয়া লিখেছেন, “তৃতীয় অস্ত্রোপচার, জীবন সুন্দর তানিয়া।” এই পোস্টে সহকর্মী ও ভক্তরা তাকে সাহস জুগিয়েছেন এবং সুস্থতার জন্য দোয়া করেছেন। অভিনেতা কচি খন্দকার লিখেছেন, “জীবন সত্য এবং সুন্দর—শুভকামনা।” নির্মাতা দেবাশীষ বিশ্বাস লিখেছেন, “সব ঠিক হয়ে যাবে,” আর গৌতম কৈরী লিখেছেন, “জীবন সুন্দর। দ্রুত সুস্থ হয়ে উঠুন। চিত্রনাট্য কিন্তু তৈরি আছে।”

    তানিয়ার মস্তিষ্কে টিউমার ধরা পড়ার খবর প্রথম প্রকাশিত হয় ১৬ ফেব্রুয়ারি, ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার প্রথম অস্ত্রোপচার করা হয়। কিছুদিন সুস্থ থাকার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভারতের চেন্নাইয়ে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। মার্চ মাসে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন হয়।

    এপ্রিলের শুরুতে চিকিৎসকের পরামর্শে তৃতীয়বার অস্ত্রোপচারের জন্য আবারও তিনি ভারতে গিয়েছেন। ১ এপ্রিল তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে লিখেছেন, “শুরু করি আবার।”

    তানিয়ার ভক্তরা এবং সহকর্মীরা তার দ্রুত সুস্থতার জন্য সোশ্যাল মিডিয়ায় দোয়া ও শুভকামনা জানাচ্ছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ