শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • কলকাতার প্রখ্যাত নৃত্যশিল্পী দীপালি চক্রবর্তী আর নেই

    কলকাতার প্রখ্যাত নৃত্যশিল্পী দীপালি চক্রবর্তী আর নেই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী ও বিদিশা চক্রবর্তীর পরিবারে শোকের ছায়া নেমেছে। বৃহস্পতিবার সকালে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তাদের মা, প্রখ্যাত নৃত্যশিল্পী দীপালি চক্রবর্তী।

    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যার পাশাপাশি মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হলে চিরবিদায় নেন তিনি।

    পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে একটি স্মরণসভায় নৃত্য পরিবেশন করেছিলেন দীপালি চক্রবর্তী। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পর থেকেই তিনি শারীরিক অস্বস্তি বোধ করতে শুরু করেন। অবস্থা গুরুতর দেখে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, বার্ধক্যজনিত কারণে শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে চিকিৎসায় সাড়া দেওয়ার ক্ষমতাও হারিয়েছিলেন তিনি।

    চক্রবর্তী পরিবারের দুই স্তম্ভ ছিলেন বিপ্লব কেতন চক্রবর্তী ও দীপালি চক্রবর্তী। ২০১৮ সালে বাবা, অভিনেতা বিপ্লব কেতন চক্রবর্তী আর ছিলেন না। এবার তিন বোনও মা হারালেন। বাবা যেমন অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র ছিলেন, মা দীপালি চক্রবর্তীকেও নৃত্যজগতের একজন দক্ষ শিল্পী হিসেবে অভিহিত করা হতো।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ