শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • টিজার মুক্তির আগে রণবীর কাপুরকে নিয়ে ঝড়

    টিজার মুক্তির আগে রণবীর কাপুরকে নিয়ে ঝড়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’ ঘিরে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। বৃহস্পতিবার (২ এপ্রিল) হনুমান জয়ন্তী উপলক্ষে বড় চমক দিতে যাচ্ছেন পরিচালক নীতেশ তিওয়ারি ও প্রযোজক নমিত মালহোত্রা। তবে টিজার প্রকাশের ঠিক আগে রণবীর কাপুরকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

    সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ‘রামায়ণ’-এর টিজার প্রদর্শন করা হয়েছে। সেখানে রণবীর কাপুরকে ‘রাম’ অবতারে দেখে প্রবাসী ভারতীয়রা প্রশংসায় পঞ্চমুখ হলেও, বিষয়টি একদমই ভালোভাবে নেয়নি দেশের সাধারণ দর্শক ও সমালোচকরা। 

    নিজের দেশের চেয়ে বিদেশের মাটিকে বেশি অগ্রাধিকার দেওয়াতেই চটেছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচকদের প্রশ্ন, ‘ভারতীয় মহাকাব্য কেন আমেরিকায় আগে প্রদর্শিত হবে?’ নেটিজেনদের একাংশ রণবীর ও নীতেশ তিওয়ারির বিরুদ্ধে ‘ভারত এবং ভারতীয় সিনেদর্শককে অপমানে’র অভিযোগ তুলেছেন। 

    কেউ বা আবার সরাসরি আক্রমণ করে বলছেন, ‘বাণিজ্যিক স্বার্থে, টাকার লোভেই নিজের দেশ ছেড়ে মার্কিন মুলুকে ঝলক উন্মোচন করেছেন রণবীর কাপুররা।’ রণবীরের জন্য এই পরিস্থিতি বেশ অস্বস্তিকর। কারণ, ‘রাম’ চরিত্রের জন্য নিজেকে তৈরি করতে গত তিন বছর ধরে কঠোর পরিশ্রম করেছেন তিনি। 

    আলিয়া ভাট তার স্বামীর লুক দেখে উচ্ছ্বাস প্রকাশ করলেও আমজনতার ক্ষোভ আপাতত রণবীর ও টিম ‘রামায়ণ’-এর দিকেই ধাবিত হচ্ছে। এখন দেখার বিষয়, ভারতের মাটিতে আনুষ্ঠানিক টিজার মুক্তির পর এই ক্ষোভের আগুন প্রশমিত হয় কি না।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ