শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • জনপ্রিয় দক্ষিণী নির্মাতা যৌন হয়রানির ঘটনায় গ্রেপ্তার

    জনপ্রিয় দক্ষিণী নির্মাতা যৌন হয়রানির ঘটনায় গ্রেপ্তার
    রঞ্জিত বালাকৃষ্ণন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণী সিনেমার জনপ্রিয় পরিচালক ও প্রযোজক রঞ্জিত বালাকৃষ্ণনকে যৌন হয়রানির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার (১ এপ্রিল) আদালতে হাজির করা হলে তাকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। বর্তমানে তিনি এর্নাকুলাম সাব জেলে আটক রয়েছেন।

    ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, সম্প্রতি এক তরুণ অভিনেত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতেই রঞ্জিতকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রের ভাষ্য, কোচি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন সেই তরুণী। তাঁর অভিযোগ, গত ৩০ জানুয়ারি শুটিং চলাকালীন তাঁকে একটি ক্যারাভ্যানে ডেকে নিয়ে শারীরিক হেনস্তার চেষ্টা করা হয়।

    অভিযোগ পাওয়ার পর গোপন অভিযানে কেরালার ইদুক্কি জেলার থোডুপুঝা এলাকা থেকে গ্রেপ্তার হন রঞ্জিত। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের ভিত্তি মিলেছে বলেই গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে তাঁকে আদালতে হাজির করা হলে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর আদেশ দেন আদালত।

    তবে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করেছেন রঞ্জিত। ইঙ্গিত দেন যে, তাঁর বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তাঁর আইনজীবীও এই দাবিকে সমর্থন করে জানান, শিগগিরই তাঁরা আদালতে জামিনের আবেদন করবেন।

    এদিকে, রঞ্জিতের ঘটনায় তোলপাড় মালয়ালম সিনেদুনিয়ায়। কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও যৌন হেনস্তা রোধে করণীয় নিয়ে আবারও নতুন করে প্রশ্ন তুলছেন নেটিজেনরা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ