শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • মেয়ের স্বাস্থ্য নিয়ে আবেগঘন বার্তা দিলেন বরুণ ধাওয়ান

    মেয়ের স্বাস্থ্য নিয়ে আবেগঘন বার্তা দিলেন বরুণ ধাওয়ান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রূপালি পর্দায় হাসিখুশি ও প্রাণবন্ত নায়ক হিসেবে পরিচিত বলিউডের বরুণ ধাওয়ান। তবে ব্যক্তিগত জীবনে তিনি বর্তমানে এক কঠিন সময় পার করছেন। কারণ, তার দেড় বছরের কন্যা লারা একটি বিরল শারীরিক সমস্যায় ভুগছেন। এই বাস্তবতা সামনে এনে বরুণ আবেগঘন একটি বার্তায় ভেঙে পড়েছেন।

    ২০২১ সালে দীর্ঘদিনের প্রেমিকা ও ফ্যাশন ডিজাইনার নাতাশা দালালকে বিয়ে করেন বরুণ ধাওয়ান। ২০২৪ সালের ৩ জুন তাদের ঘর আলো করে আসে কন্যাসন্তান লারা। তবে সেই আনন্দের মধ্যেই ধীরে ধীরে সামনে আসে এক কঠিন সত্য লারা আক্রান্ত ‘ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অব দ্য হিপ’ (ডিডিএইচ) নামের একটি বিরল রোগে।

    চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, এই রোগে শিশুর কোমরের জয়েন্ট স্বাভাবিক অবস্থানে থাকে না। এর ফলে একটি পা অন্যটির তুলনায় লম্বা হয়ে যেতে পারে এবং হাঁটা-চলায় জটিলতা দেখা দিতে পারে। সময়মতো চিকিৎসা না হলে ভবিষ্যতে বাতের ব্যথা কিংবা মেরুদণ্ডজনিত সমস্যাও তৈরি হওয়ার আশঙ্কা থাকে।

    সম্প্রতি সামাজিক মাধ্যমে এ বিষয়ে খোলামেলা কথা বলেন বরুণ ধাওয়ান। তিনি জানান, লারাকে টানা আড়াই মাস ‘স্পাইকা কাস্ট’ নামে বিশেষ ধরনের একটি ব্রেস পরিয়ে রাখতে হয়েছিল। পুরো প্রক্রিয়াটি ছিল শারীরিকভাবে যেমন কষ্টকর, তেমনি একজন বাবার জন্য মানসিকভাবেও ছিল অত্যন্ত বেদনাদায়ক।

    বরুণ বলেন, মেয়েকে অজ্ঞান করে এই কাস্ট পরানো হতো। একজন বাবা হিসেবে সেটা দেখা সত্যিই খুব কঠিন ছিল।

    তবে বর্তমানে কিছুটা স্বস্তির খবরও দিয়েছেন তিনি। বরুণ জানান, এখন লারাকে আর সেই কাস্ট পরতে হচ্ছে না এবং অস্ত্রোপচার ছাড়াই সে ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছে।

    অভিনেতার ভাষায়, এই সময়টা শুধু তার ব্যক্তিগত জীবন নয়, পেশাগত জীবনকেও নাড়িয়ে দিয়েছে। ক্যারিয়ারে কিছুটা ওঠানামার মধ্যেই মেয়ের অসুস্থতা তাকে আরও মানসিকভাবে ভেঙে দেয়। এমনকি নতুন সিনেমা ‘বর্ডার ২’-এ কাজ শুরু করার পর তার অভিনয় নিয়েও সমালোচনা শুরু হয়।

    সব মিলিয়ে, তারকাখ্যাতির আড়ালে একজন অসহায় বাবার দুশ্চিন্তা, কষ্ট আর লড়াইয়ের গল্পই যেন এখন বেশি স্পষ্ট হয়ে উঠেছে বরুণ ধাওয়ানের জীবনে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ