শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • রোশান পরিবারের নতুন তারকা হৃদান রোশান

    রোশান পরিবারের নতুন তারকা হৃদান রোশান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কাপুর বা বচ্চন পরিবারগুলোর মতো বলিউডে প্রভাবশালী রোশান পরিবারের শিকড়ও গভীর। সংগীত পরিচালক রোশনলাল নাগরথ থেকে শুরু করে রাকেশ রোশান ও হৃতিক রোশান—এই তিন প্রজন্মই বলিউডে নিজেদের জায়গা তৈরি করেছেন। এবার সেই পারিবারিক ধারাকে অব্যাহত রাখতে চলচ্চিত্র অঙ্গনে পা রাখছেন হৃতিক রোশনের ছোট ছেলে, হৃদান রোশান।

    তবে বাবার মতো অভিনয়ের জন্য নয় বরং পর্দার পেছনের কারিগর হওয়ার লক্ষ্যেই তার এই যাত্রা। চলচ্চিত্র পরিচালনা বা ‘ফিল্মমেকিং’ নিয়ে উচ্চশিক্ষার জন্য সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছেন হৃদান। লস অ্যাঞ্জেলেসের বিশ্বখ্যাত ‘ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া’তে ফিল্ম অ্যান্ড টিভি প্রোডাকশন নিয়ে পড়াশোনা করবেন তিনি।

    হৃদানের স্কুল ‘আমেরিকান স্কুল অফ বোম্বে’ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খুশির খবরটি ভাগ করে নিয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, ‘আমাদের কাছে এটা একেবারেই আশ্চর্যের নয় যে হৃদানকে আমরা ইউএসসি-তে ফিল্ম নিয়ে পড়তে দেখব। অভিনন্দন হৃদান, আমরা তোমার জন্য গর্বিত।’

    স্কুল কর্তৃপক্ষের সেই পোস্টে হৃতিকের পরিবারের পক্ষ থেকেও হৃদানকে নতুন জীবনের জন্য শুভকামনা জানানো হয়েছে। ১৭ বছর বয়সী এই তরুণের হাত ধরে রোশন পরিবারের পারিবারিক ঐতিহ্য এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা।

    উল্লেখ্য, হৃতিক রোশান এবং তার প্রাক্তন স্ত্রী সুজান খানের ছোট ছেলে হৃদান। তাদের বড় ছেলের নাম হৃহান রোশান। হৃতিক ও সুজানের ১৪ বছরের দাম্পত্যের ইতি ঘটলেও সন্তানদের অভিভাবক হিসেবে তারা সবসময়ই একজোট। এমনকি করোনাকালেও তারা দুই ছেলের কথা ভেবে একই ছাদের নিচে সময় কাটিয়েছেন। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ