শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • শাহরুখের ‘কিং’-এ মধ্যপ্রাচ্যের সংকট, শুটিংয়ে বড় পরিবর্তন

    শাহরুখের ‘কিং’-এ মধ্যপ্রাচ্যের সংকট, শুটিংয়ে বড় পরিবর্তন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড কিং শাহরুখ খান-এর আসন্ন সিনেমা ‘কিং’-এ মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতি প্রভাব ফেলেছে। মেগাবাজেটের এই প্রজেক্টের শুটিং সূচিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে।

    ভারতীয় গণমাধ্যমের খবর, পূর্বপরিকল্পনা অনুযায়ী দুবাইয়ে সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ অংশের চিত্রায়ণ হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তার খাতিরে সেই সিদ্ধান্ত বাতিল করেছেন নির্মাতারা। বর্তমানে দুবাইয়ের পরিবর্তে মুম্বাইয়ের একটি স্টুডিওতে সেট তৈরি করে শুটিং চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সিনেমা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ৯ এপ্রিল থেকে দুবাইয়ে টানা এক সপ্তাহ ‘কিং’-এর শুটিং করার জন্য সব ধরনের প্রস্তুতি ও অনুমতি নেওয়া হয়েছিল। তবে ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের আকাশসীমায় বিমান চলাচলে অস্থিরতার কারণে শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন নির্মাতারা।

    ঝুঁকির মুখে পুরো ইউনিটকে দুবাই না পাঠিয়ে বিকল্প ব্যবস্থা হিসেবে মুম্বাইয়ের ভিলে পার্লে এলাকার একটি স্টুডিওতে দুবাইয়ের মরুভূমির আদলে বিশাল সেট তৈরি করা হয়েছে। সেখানেই সুহানা খান ও অনিল কাপুরের একটি অ্যাকশন ও চেজিং সিকোয়েন্সের শুটিং করবেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

    উল্লেখ্য, ‘কিং’ সিনেমার একটি বড় অংশের শুটিং ইতোমধ্যে লন্ডনে সম্পন্ন হয়েছে। অ্যাকশন ঘরানার এই সিনেমাটিতে শাহরুখ খানের পাশাপাশি তার মেয়ে সুহানা খানও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। বড় পর্দার দর্শকদের জন্য মানসম্মত চিত্রায়ণ আনতে কোনো খামতি রাখতে চাইছেন না নির্মাতারা। ফলে বিদেশের লোকেশন বাতিল হলেও স্টুডিওতে ব্যয়বহুল সেট নির্মাণের মাধ্যমে তার চেষ্টা চালানো হচ্ছে।

    সব ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে সিনেমাটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ