শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ভারতীয় সংগীত পরিচালক ভাইরাল ভিডিওর কারণে সমালোচনার মুখে

    ভারতীয় সংগীত পরিচালক ভাইরাল ভিডিওর কারণে সমালোচনার মুখে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর বিচারক ও প্রখ্যাত সংগীত পরিচালক বিশাল দাদলানি কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তাপ সৃষ্টি হয়েছে।

    ঘটনার কেন্দ্রবিন্দু একটি ভিডিও, যেখানে দেখা যায় বিশাল দাদলানি লন্ডনের এক বিতর্কিত পাকিস্তানি সাংবাদিক সাফিনা খান-এর সঙ্গে সহজভাবে আলাপচারিতা করছেন। ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ বিশালকে শো থেকে সরানোর দাবি জানিয়েছেন।

    সাফিনা খান ভারতবিরোধী অবস্থানের জন্য পরিচিত। ভিডিও প্রকাশ্যে আসার পরই নেটদুনিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। অনেক ব্যবহারকারী দাবি করেছেন যে, বিশাল দাদলানি ভারতের সার্বভৌমত্বকে অসম্মান করেছেন। কেউ কেউ তাকে ‘দেশবিরোধী’ তকমা দিয়ে ইউএপিএ আইনের আওতায় আনারও দাবি তুলেছেন।

    একই সঙ্গে, দর্শকরা সনি টিভিকে হুঁশিয়ারি দিয়েছেন, যদি বিশালকে বিচারকের আসন থেকে সরানো না হয়, তারা শোটি দেখা বন্ধ করবেন। তবে এই বিতর্কের মুখে বিশাল দাদলানি বা চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

    ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের রাজনৈতিক ও সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে এই ধরনের ঘটনা সাধারণ মানুষের আবেগকে তীব্রভাবে প্রভাবিত করেছে। বিশেষ করে সাফিনা খানের বিতর্কিত রাজনৈতিক অবস্থান বিষয়টিকে আরও গুরুত্বের সঙ্গে প্রতিফলিত করেছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ