শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • না পাওয়ার দুঃখকে জয় করার বার্তা জায়েদ খানের

    না পাওয়ার দুঃখকে জয় করার বার্তা জায়েদ খানের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগী বার্তা দিয়েছেন ঢালিউড চিত্রনায়ক জায়েদ খান। জীবনে কোনো না পাওয়া বা হতাশার মুহূর্ত যেন তাকে প্রভাবিত করতে না পারে, তা তিনি প্রকাশ করেছেন।

    রোববার (২৯ মার্চ) জায়েদ খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি নতুন ছবি আপলোড করেন। ছবিতে কালো সাদা প্রিন্টেড পাঞ্জাবি, কালো স্লিভলেস কোর্ট ও প্যান্ট পরেছেন জায়েদ।

    ছবিতে জায়েদকে হাসিখুশি দেখা গেলেও ক্যাপশনে দুঃখ আর হতাশার কথা জানান অভিনেতা। লেখেন,
    আমার পরিশ্রম আমাকে যা দিচ্ছে, তাতেই আমি সন্তুষ্ট। প্রার্থনা এটাই, না পাওয়ার দুঃখ আমায় যেন হতাশার আবর্তে না ফেলে।

    নায়কের এমন পোস্টে মন্তব্যের ঘরে ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ নায়কের বর্তমান অবস্থা নিয়ে রসিকতা করতে শুরু করে। আবার অনেকে নায়ককে সাহসের সাথে সামনে এগিয়ে যাওয়ার শুভ কামনা জানান। নায়ককে অনেক ভক্ত বিয়েরও পরামর্শ দেন।

    বর্তমানে সিনেমা থেকে দূরে আছেন চিত্রনায়ক জায়েদ খান। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ছেড়ে বসবাস করছেন সুদূর আমেরিকায়। তবে নিয়মিত স্টেজ পারফরমেন্স ও অনুষ্ঠান উপস্থাপনায় ব্যস্ত সময় পার করছেন ঢালিউডের এ সুপারস্টার।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ