শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • লারার অসুস্থতায় উদ্বিগ্ন বাবা বরুণ ধাওয়ান

    লারার অসুস্থতায় উদ্বিগ্ন বাবা বরুণ ধাওয়ান
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ২০২৪ সালে কন্যাসন্তানের বাবা হন। তার কন্যার নাম রেখেছেন লারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বরুণ দেড় বছরের মেয়ের অসুস্থতার কথা জানিয়েছেন। তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের  প্রার্থনা কামনা করেছেন এবং পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।

    বরুণ জানিয়েছেন, ছোট বয়সে লারা কিছু অসুস্থতায় ভুগেছে। এই সময়টি পরিবারে উদ্বেগ ও চিন্তার সৃষ্টি করেছে। তবে পরিবারের সঙ্গ ও চিকিৎসকের পরামর্শে মেয়ের সুস্থতার জন্য সব রকম চেষ্টা চালানো হচ্ছে। বরুণের বক্তব্যে বোঝা যায়, বাবা হিসেবে তিনি মেয়ের প্রতি গভীর দায়িত্ববোধ ও প্রেম অনুভব করছেন।

    ছোট্ট লারা ডিডিএইচ রোগে আক্রান্ত, যার পোশাকি নাম ‘ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অফ দ্য হিপ’।

    বরুণ জানান, এই রোগের কারণে তাঁর মেয়ের কোমরের দিকের অংশ বেরিয়ে আসে। তাতে একটা পা লম্বা হয়ে যায়। যার ফলে হাঁটা-চলায় অসুবিধা হয়। এই ধরনের রোগের ফলে খুব ছোট বয়সেই বাতের সমস্যা দেখা যায়।

    বরুণের কথায়, ‘‘এই রোগ যাদের থাকে, তারা স্লিপ ডিস্কের সমস্যায় ভোগে। পা বেঁকে যায়। আমাদের দেশে সব জায়গায় এর চিকিৎসা হয় না। কিন্তু যে সব চিকিৎসক আমার মেয়েকে দেখছেন তাঁরা খুবই ভাল। মেয়েকে কোনও ধরনের অস্ত্রোপচার করাতে হচ্ছে না। কিন্তু এই ধরনের রোগে আক্রান্ত শিশুদের ‘স্পাইকা কাস্ট’ পরাতে হয়। প্রায় আড়াই মাস সর্বক্ষণ এটা আমার মেয়েকে পরে থাকতে হয়েছে। সেটা খুবই কষ্টদায়ক। ওকে অচৈতন্য করে এটা পরানো হত। তবে এখন আর ওকে এটা পরতে হচ্ছে না।’’

    বরুণ ধাওয়ানের এই প্রকাশনা সামাজিক মাধ্যমে তাঁর ভক্তদের মধ্যে উদ্বেগ এবং সমবেদনার জাগ্রত করেছে। অনেকেই তার পরিবারকে সান্ত্বনা ও শুভকামনা জানিয়েছেন। অভিনেতা এই সময়টিকে পরিবারের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা ও সংহতির মুহূর্ত হিসেবে দেখছেন।


    বাবা হিসেবে সন্তানের কষ্ট সহ্য করা সহজ নয়। তবে বরুণ জানান, যে কোনও কঠিন সময়ে তাঁর অনুপ্রেরণা হলেন বাবা ডেভিড ধাওয়ান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ