শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • মেগাস্টার শাকিব খানের ‘প্রিন্স’: পাঁচ দিনে আয়ের তথ্য

    মেগাস্টার শাকিব খানের ‘প্রিন্স’: পাঁচ দিনে আয়ের তথ্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদুল ফিতরের সিনেমার দৌড়ে মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ প্রেক্ষাগৃহে দাপট দেখাচ্ছে। ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে নির্মিত এই সিনেমা সম্পর্কে দর্শকদের প্রতিক্রিয়া মিশ্র হলেও, বক্স অফিসে এর সংগ্রহ যথেষ্ট আশাব্যঞ্জক। বিশেষ করে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে সিনেমাটির আয় নতুন গতি অর্জন করছে।

    বিএমআর (বাংলাদেশ মুভি রেটিং)-এর তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করেছিল ১৬.১৯ লাখ টাকা। দ্বিতীয় দিনে আয়ের পরিমাণ বেড়ে দাঁড়ায় ২০.০৬ লাখ টাকায়। তবে তৃতীয় দিনে কিছুটা কমে আয়ের অংক ছিল ১৫.২৯ লাখ এবং চতুর্থ দিনে তা ছিল ১৬.৩৮ লাখ টাকা।

    পঞ্চম দিনে এসে প্রেক্ষাগৃহে শো-এর সংখ্যা বাড়ার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে কালেকশনও। এদিন স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, মনিহারসহ দেশের প্রধান প্রধান মাল্টিপ্লেক্সগুলোতে মোট ৪১টি শো চলেছে। যার মধ্যে ১৭টি শো ছিল পুরোপুরি ‘হাউজফুল’ এবং আরও ২টি শো ছিল দর্শকপূর্ণ। পঞ্চম দিন শেষে ‘প্রিন্স’ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়িয়েছে ৮৬.৪১ লাখ টাকায়। আয়ের এই ধারাবাহিকতা বজায় থাকলে আজ ষষ্ঠ দিনেই সিনেমাটি ১ কোটির ক্লাবে প্রবেশ করবে বলে ইঙ্গিত দিয়েছে বিএমআর।

    আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমায় শাকিব খানকে দেখা গেছে একেবারে ভিন্ন এক গ্যাংস্টার ইমেজে। অ্যাকশনধর্মী এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ