শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ঈদে মুক্তির পর ৫ দিনে ‘দম’ আয়ের রেকর্ড

    ঈদে মুক্তির পর ৫ দিনে ‘দম’ আয়ের রেকর্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে আফরান নিশো অভিনীত ‘দম’ আয়ের দিক থেকে সব সিনেমার চেয়ে এগিয়ে আছে। দর্শক চাহিদার কারণে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা ও দাপট দেখাচ্ছে।

    বিএমআর-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম চলচ্চিত্র হিসেবে বাংলাদেশের মাল্টিপ্লেক্স থেকে ১ কোটি টাকার গ্রস কালেকশনের মাইলফলক স্পর্শ করে নতুন রেকর্ড গড়েছে এটি।

    মুক্তির প্রথম দিনে ৩০.৩৯ লাখ টাকা দিয়ে যাত্রা শুরু করা সিনেমাটি দ্বিতীয় দিনে ৩৪.০৭ লাখ এবং তৃতীয় দিনে ৩৬.৫২ লাখ টাকা আয় করে। চতুর্থ দিনেও আয়ের ধারা প্রায় অব্যাহত রেখে এটি সংগ্রহ করে ৩৪.২১ লাখ টাকা। পঞ্চম দিনে আয়ের অংক কিছুটা কমে ৩২.১৭ লাখ টাকায় দাঁড়ালেও প্রেক্ষাগৃহে এর অবস্থান এখনও বেশ শক্তিশালী।

    বিএমআর এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল (পঞ্চম দিনে) স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলিয়ে ‘দম’-এর মোট ৩৩টি শো চলেছে। এর মধ্যে ১৯টি শো ছিল পুরোপুরি ‘হাউজফুল’ এবং ৪টি শো ছিল দর্শকপূর্ণ। সব মিলিয়ে মুক্তির প্রথম পাঁচ দিন শেষে সিনেমাটির মোট মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়িয়েছে ১.৬৭ কোটি টাকায়।

    রেদওয়ান রনির পরিচালনায় এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চৌধুরী ও ডলি জহুর। সিনেমাটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান ও মো. সাইফুল্লাহ।

    উল্লেখ্য, এবারের ঈদের সিনেমা তালিকায় শাকিব খানের ‘প্রিন্স’, সিয়াম আহমেদের ‘রাক্ষস’, চঞ্চল চৌধুরীর ‘বনলতা এক্সপ্রেস’ ও বুবলী-তুষিদের ‘প্রেশার কুকার’ থাকলেও আয়ের নিরিখে এখন পর্যন্ত সবাইকে ছাড়িয়ে গেছে ‘দম’।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ