শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে ট্রেলার গড়ল বিশ্বরেকর্ড

    স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে ট্রেলার গড়ল বিশ্বরেকর্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ট্রেলার মুক্তির পরই নতুন বিশ্বরেকর্ড তৈরি করেছে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (MCU) বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। ১৭ মার্চ প্রকাশিত ট্রেলারটি মাত্র চার দিনের মধ্যে ১০০ কোটি (১ বিলিয়ন) ভিউ ছুঁয়েছে। ওয়েভমেট্রিক্সের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার এই ঐতিহাসিক রেকর্ডটি নথিভুক্ত হয়েছে।

    এর আগে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ভিউয়ের রেকর্ডটি ছিল রায়ান রেনল্ডস ও হিউ জ্যাকম্যানের ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ সিনেমার দখলে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সুপার বোল ইভেন্টে প্রকাশের পর প্রথম দিনেই এটি ৩৬ কোটি ৫০ লাখ ভিউ পেয়েছিল। তারও আগে টম হল্যান্ডের ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ পেয়েছিল ৩৫ কোটি ৫৫ লাখ ভিউ। তবে সব রেকর্ড ভেঙে চুরমার করে ‘ব্র্যান্ড নিউ ডে’ প্রথম ২৪ ঘণ্টায় রেকর্ড গড়েছে ৭১ কোটি ৮৬ লাখ ভিউয়ের।

    ট্রেলারে দেখা যায়, আগের কিস্তির রেশ ধরেই এগিয়েছে এবারের কাহিনী। জাদুকরী মন্ত্রের প্রভাবে পিটার পার্কার এখন এমন এক পৃথিবীতে বাস করছেন, যেখানে কেউ তাকে চেনে না। কোনো পরিচিতি বা ব্যক্তিগত সম্পর্ক ছাড়াই তাকে টিকে থাকার লড়াই চালিয়ে যেতে হচ্ছে। স্পাইডার-ম্যান হিসেবে প্রতিকূলতা মোকাবেলা করলেও আগের মতো প্রিয়জনদের মানসিক সমর্থন এবার তার পাশে নেই।

    ট্রেলারে পিটার পার্কার ও এমজের (জেনডায়া) রসায়নও ফুটে উঠেছে। তবে নতুন মোড় হিসেবে দেখা গেছে, এমজে তার জীবনে এগিয়ে গেলেও পিটারের কথা কিছুই মনে করতে পারছেন না। অন্যদিকে পিটারের মনে গভীর মমতা থাকলেও এমজেকে বিপদমুক্ত রাখতে সে দূরত্ব বজায় রাখছে। পুরো ট্রেলার জুড়ে একাকী লড়াই ও স্পাইডার-ম্যানের চারিত্রিক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে।

    সব ঠিক থাকলে আগামী ৩১ জুলাই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ