শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • রণবীর সিংয়ের সাফল্যের গল্পে হঠাৎ হোঁচট

    রণবীর সিংয়ের সাফল্যের গল্পে হঠাৎ হোঁচট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বক্স অফিসে মুক্তির পর থেকেই তাণ্ডব সৃষ্টি করছে বলিউড অভিনেতা রণবীর সিংয়ের অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। প্রথম কিস্তির মতো সিক্যুয়েলেও তার অভিনয় দক্ষতা দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। তবে এই বক্স অফিস জোয়ারের মাঝেই বড়সড় হোঁচট খেয়েছেন অভিনেতা।

    ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অন্য অভিনেতাকে অপমানের অভিযোগে বড় ধরনের আইনি জটিলতায় জড়িয়েছেন তিনি। ঘটনাটির সূত্রপাত গত বছরের একটি অনুষ্ঠানে। অভিযোগ উঠেছে, সেই মঞ্চে জনপ্রিয় ছবি ‘কান্তারা’-র প্রধান অভিনেতা ঋষভ শেট্টির অভিনয়ের অনুকরণ করেছিলেন রণবীর।

    কেবল অনুকরণই নয়, ছবিতে দেখানো পবিত্র ‘চামুণ্ডাদেবী’র চরিত্রটিও নকল করে দেখান তিনি। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তুমুল সমালোচনা। নেটিজেনদের বড় একটি অংশের দাবি, এতে কেবল ঋষভ শেট্টিকে অবমাননা করা হয়নি, বরং ধর্মীয় অনুভূতিতেও চরম আঘাত লেগেছে।

    এই ঘটনার প্রেক্ষিতে কর্ণাটকের একটি আদালতে মামলা দায়ের করা হয়। মামলার শুনানিতে বিচারপতি এম নাগপ্রসন্ন অত্যন্ত কঠোর অবস্থান নেন। তিনি মন্তব্য করেন, ‘কোনও ব্যক্তিরই ধর্মীয় বিশ্বাসকে হেয় করার অধিকার নেই সে যত বড় তারকাই হোক না কেন।’ বিচারপতি আরও মনে করিয়ে দেন যে, জনমানসে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে রণবীরের সামাজিক দায়িত্ব অনেক বেশি এবং তার আচরণে আরও সংযত হওয়া উচিত ছিল।

    আদালত নির্দেশ দিয়েছে, আগামী ১০ এপ্রিলের মধ্যে রণবীর সিংকে একটি হলফনামা জমা দিতে হবে এবং সেখানে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ