শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • জ্বালানি সংকটের বাস্তব চিত্র তুলে ধরলেন জামিল হোসেন

    জ্বালানি সংকটের বাস্তব চিত্র তুলে ধরলেন জামিল হোসেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জ্বালানি সংকট নিয়ে যখন তোলপাড় চলছে, তখন বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন। পেট্রলপাম্পে তেল পাওয়া নিয়ে ভোগান্তির প্রেক্ষাপটে তার সংক্ষিপ্ত ভিডিও বার্তাটি সামাজিক মাধ্যমে যথেষ্ট সাড়া ফেলেছে।

    ঈদের আগে থেকেই বিভিন্ন পেট্রলপাম্পে তেল থাকলেও চাহিদা অনুযায়ী সরবরাহ পাওয়া যাচ্ছে না- এমন অভিযোগ করছেন অনেকেই। যদিও সংশ্লিষ্ট মহল থেকে বলা হচ্ছে, ডিপোগুলোতে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবুও বাস্তবচিত্র ভিন্ন হওয়ায় পাম্পগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন।

    এই পরিস্থিতিতেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন জামিল। প্রায় ১০ সেকেন্ডের ওই ভিডিওতে তিনি বলেন, ‘সরকার বলে তেল আছে, মন্ত্রী বলে তেল আছে, পাম্পের মালিক বলে তেল নাই, আমি বলি পাম্পে তেল নাই-আসলে মানুষ কার কথা বিশ্বাস করবে?’

    ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘তেল আছে, তেল নাই।’

    ভিডিওটি ইতোমধ্যে তার ফেসবুক পেজে প্রায় ১২ লাখ ভিউ পেয়েছে। শেয়ার হয়েছে ১৪ হাজারেরও বেশি। মন্তব্য পড়েছে ছয় শতাধিক।

    মন্তব্য ঘরেও নানা প্রতিক্রিয়া দেখা গেছে। একজন লিখেছেন, ‘জামিল ভাই, সবাই বাসায় জমা করিতেছে!’ আরেকজন ব্যঙ্গ করে লিখেছেন, ‘তেল না থাকলে নেতাদের এতো তেল মারে কোত্থেকে?’

    উল্লেখ্য, জামিল হোসেন ঈদের একাধিক নাটকে অভিনয় করছেন। ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল’ এর মাধ্যমে প্রথম পরিচিতি পাওয়ার পর নিয়মিত অভিনয়ের মাধ্যমে দর্শকদের মাঝে জায়গা করে নিয়েছেন তিনি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ