শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • প্রকৃতির সঙ্গে মিশে উচ্ছ্বাসিত জয়া আহসান

    প্রকৃতির সঙ্গে মিশে উচ্ছ্বাসিত জয়া আহসান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জয়া আহসান, রূপালি পর্দার গ্ল্যামার আর আভিজাত্যের বাইরে তার নিজস্ব একটি জগৎ আছে, যেখানে তিনি ভীষণ সাধারণ জীবন যাপন করেন এবং প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্ক রাখেন। ব্যক্তিগত জীবন নিয়ে তিনি স্বাভাবিকভাবেই বেশি খোলামেলা নন, তবুও প্রকৃতির প্রতি তার ভালোলাগা কখনো লুকাননি। এবার সেই ভালোবাসারই এক ছোট ঝলক দেখা গেল তার বাগানেই।

    বরাবরই তিনি নিজের ব্যক্তিগত বাগান নিয়ে শৌখিন। এবার সেই বাগানের সতেজ সবজি ও ফল তোলার এক আনন্দঘন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন এই তারকা।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, জয়া আহসান তার নিজের বাগানে পরম মমতায় গাছের পরিচর্যা করছেন। কখনও তিনি ধারালো কাঁচি দিয়ে সতেজ শসা কাটছেন, আবার কখনও বড় থোকার কলা হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। 

    সবজি চাষে উচ্ছ্বাস প্রকাশ জয়ার

    বাগানে করলা এবং লাল শাকের ফলন দেখেও তাকে বেশ আনন্দিত দেখা যায়। সাধারণ পোশাকে, মাথায় হ্যাট পরে একদমই ‘কৃষক’ লুকে জয়াকে খুঁজে পাওয়া গেল প্রকৃতির খুব কাছে। জয়া আহসান প্রায়ই তার বারান্দা বা ছাদবাগানের ছবি শেয়ার করে ভক্তদের বাগান করায় উৎসাহিত করেন। 

    এই ভিডিওর ক্যাপশনে নিজের ফলানো ফসলের তৃপ্তির কথা তুলে ধরেন। ভক্তরাও তার এমন সাধারণ যাপন এবং সবুজের প্রতি ভালোবাসার প্রশংসা করছেন। অনেকেই বলছেন, ব্যস্ত শিডিউলের মাঝেও জয়া যেভাবে নিজেকে প্রকৃতির সঙ্গে সতেজ রাখেন, তা সত্যিই অনুপ্রেরণার। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ