শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ঈদের সিনেমা যুদ্ধ

    আফরান নিশোর ‘দম’ তিন দিনে কোটির ঘরে, বনলতা ও রাক্ষস পেছনে

    আফরান নিশোর ‘দম’ তিন দিনে কোটির ঘরে, বনলতা ও রাক্ষস পেছনে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদের চলচ্চিত্র মুক্তির মরশুমে এই বছর বক্স অফিসে জমজমাট প্রতিযোগিতা দেখা যাচ্ছে। পাঁচটি নতুন সিনেমা মুক্তি পেলেও আয়ের দিক দিয়ে একেকটি অবস্থান ভিন্ন। দর্শকদের দিক থেকে সবচেয়ে ভালো অবস্থানে অবস্থান করছে আফরান নিশো অভিনীত ‘দম’।

    বিএমআর-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম চলচ্চিত্র হিসেবে মাল্টিপ্লেক্সে ১ কোটি টাকার গ্রস কালেকশন করেছে ‘দম’। মুক্তির প্রথম দিনে ৩০.৩৯ লাখ, দ্বিতীয় দিনে ৩৪.০৭ লাখ এবং তৃতীয় দিনে ৩৬.৫২ লাখ টাকা আয় করেছে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাসের ৩৫টি শোর মধ্যে ২৭টি হাউজফুল ছিল, যা নিশোর ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে।

    এর ঠিক পিছনে অবস্থান করছে তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’। তানিম নূর পরিচালিত ও হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি তিন দিনে ৭৭.৩৩ লাখ টাকা আয় করেছে। প্রথম দিন ১৮.৫৪ লাখ, দ্বিতীয় দিন ২২.২৬ লাখ এবং তৃতীয় দিনে ২৮.৮৯ লাখ টাকা আয় করে সিনেমার আয়ের গ্রাফ উর্ধ্বমুখী রয়েছে। ৩১টি শোর মধ্যে ২৯টি হাউজফুল ছিল।

    অ্যাকশন ঘরানার ‘রাক্ষস’ সিনেমা সিয়াম আহমেদের অভিনয়ে শুরুটা ধীর হলেও তিন দিনে মোট ৫৬.১৪ লাখ টাকা আয় করেছে। প্রথম দিন ১৩.৯৩ লাখ, দ্বিতীয় দিন ২০.২৮ লাখ এবং তৃতীয় দিনে ২১.৯২ লাখ টাকা। ২২টি শোর মধ্যে ১৮টিতে হাউজফুল দর্শক উপস্থিতি ছিল।

    ঢালিউডের সুপরিচিত নায়ক শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ তিন দিনে মোট ৫১.৫৪ লাখ টাকার আয় করেছে। প্রথম দিনে ১৬.১৯ লাখ, দ্বিতীয় দিনে ২০.০৬ লাখ, এবং তৃতীয় দিনে ১৫.২৯ লাখ টাকায় এসেছে। সিনেমার আয়ের দিক থেকে ‘দম’ ও ‘বনলতা এক্সপ্রেস’-এর থেকে কিছুটা পিছিয়ে থাকলেও সামাজিক মাধ্যমে শাকিব ভক্তদের ইতিবাচক প্রতিক্রিয়া অব্যাহত আছে।

    সবশেষে নারীকেন্দ্রিক ‘প্রেশার কুকার’ সিনেমা ধীরে ধীরে দর্শকদের নজর কেড়েছে। প্রথম তিন দিনে মোট আয় ২৯.৩২ লাখ টাকা, যেখানে প্রথম দিনে মাত্র ৬.১২ লাখ টাকা আয় হলেও তৃতীয় দিনে ১২.১৫ লাখে পৌঁছেছে। বুবলী ও নাজিফা তুষিদের অভিনয় দর্শকদের মধ্যে আকর্ষণ বাড়াচ্ছে।

    সব মিলিয়ে, ঈদের এই সিনেমা যুদ্ধ বাংলা চলচ্চিত্র শিল্পের জন্য একটি সফল মৌসুমের ইঙ্গিত দিচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ