শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • পূজা চেরি ও মেরিলের নতুন যাত্রা শুরু

    পূজা চেরি ও মেরিলের নতুন যাত্রা শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের জনপ্রিয় স্কিনকেয়ার ব্র্যান্ড মেরিলের সাথে এবার যুক্ত হলেন রুপালি পর্দার পরিচিত মুখ পূজা চেরি। সম্প্রতি একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে।

    স্বতঃস্ফূর্ত উপস্থিতি, আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব এবং তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তার কারণে পূজা চেরিকে ‘মেরিল পরিবার’-এর নতুন মুখ হিসেবে বেছে নেওয়া হয়েছে। দীর্ঘকাল ধরে মেরিল ত্বকের কোমল যত্ন, স্বাভাবিক সৌন্দর্য এবং আস্থার প্রতীক হিসেবে গ্রাহকদের কাছে সমাদৃত। সেই ধারাবাহিকতায় পূজা চেরির এই সম্পৃক্ততা ব্র্যান্ডের লক্ষ্য ও উদ্দেশ্যকে আরও শক্তিশালীভাবে তুলে ধরবে বলে মনে করছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড।

    নতুন এই যাত্রা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পূজা চেরি বলেন, দেশের অন্যতম বিশ্বস্ত ও সুপরিচিত ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আশা করছি, এই সহযোগিতার মাধ্যমে দর্শক ও গ্রাহকদের সঙ্গে মেরিল ব্র্যান্ডের সম্পর্ক আরও নিবিড় হবে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ