শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • অস্কারের মঞ্চে যেটা ঘটল তা অত্যন্ত লজ্জাজনক

    অস্কারের মঞ্চে যেটা ঘটল তা অত্যন্ত লজ্জাজনক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ অনুষ্ঠান ‘অস্কার’। তবে এবার সেই অস্কার ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। অস্কার কর্তৃপক্ষের ওয়েবসাইটে ‘ইন মেমোরিয়াম’ (প্রয়াতদের প্রতি শ্রদ্ধা) তালিকায় বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্রর নাম থাকলেও মূল সম্প্রচারের সময় তাকে উল্লেখ করা হয়নি।

    এ নিয়ে ভক্তদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলেও এবার সরাসরি মুখ খুলেছেন তার স্ত্রী ও বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী। সম্প্রতি অনুষ্ঠিত অস্কারের সরাসরি সম্প্রচারে প্রয়াত তারকাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হলেও সেখানে ভারতের 'হিম্যান' খ্যাত ধর্মেন্দ্রর নাম উল্লেখ পর্যন্ত করা হয়নি। 

    অথচ কিছুদিন আগেই ৭৮তম ‘বাফটা’র মঞ্চে যথাযথ সম্মানের সাথে স্মরণ করা হয়েছে এই অভিনেতাকে। অস্কারের এমন বৈষম্যমূলক আচরণে বিরক্তি প্রকাশ করেছেন অনেকেই। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হেমা মালিনী বলেন, ‘অস্কারের মঞ্চে যেটা ঘটল তা অত্যন্ত লজ্জাজনক।’ 

    তার কথায়, ‘অস্কারের মঞ্চে ধর্মেন্দ্রর সঙ্গে কী করা হলো, সেসব নিয়ে আমি মোটেও ভাবিনা। তিনি তার জীবদ্দশায় কখনও খুব বেশি পুরস্কার পাননি। তাহলে আজ কেন আমি অস্কারকে বিশেষ পাত্তা দিতে যাব?’

    পুরস্কারের রাজনীতি বা বঞ্চনা প্রসঙ্গে ড্রিম গার্ল খ্যাত এই অভিনেত্রী আরও বলেন, ‘আমরা দু’জনেই আমাদের দেশে যে পরিমাণ ভালোবাসা ও সম্মান পেয়েছি, তাতেই অনেক খুশি। তবে এটা সত্যি যে, কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রাপ্তি থেকে আমরা বরাবরই বঞ্চিত হয়েছি।’


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ