শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • রোমান্টিক-থ্রিলার গল্পে আসছে ‘ছায়াসঙ্গী’

    রোমান্টিক-থ্রিলার গল্পে আসছে ‘ছায়াসঙ্গী’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সোহেল রাজের পরিচালনায় রোমান্টিক-থ্রিলার গল্পে নির্মিত হয়েছে ঈদের নাটক 'ছায়াসঙ্গী'। খায়রুল বাসার, ওরফে সুলতান—একজন কন্ট্রাক্ট কিলার। তবে তার টার্গেটে পড়া মানুষগুলো সাধারণত সমাজের ভালো কেউ নয়; বরং অপরাধে জড়িত ব্যক্তিরাই তার লক্ষ্য। ঘটনাক্রমে তার পরবর্তী টার্গেটে পরিণত হন সাদনিমা বিনতে নোমান। কিন্তু সুলতান যখন মিশনে নামেন, তখন ঘটতে থাকে একের পর এক অপ্রত্যাশিত ঘটনা।

    খায়রুল বাসার বলেন, কঠিন মানুষও ভালোবাসা পেলে অধিক মানুষ হয়ে উঠতে পারে। কিন্তু এই অধিক মানুষ হয়ে বেঁচে থাকা সহজ নয়। সুন্দরকে আগলে রাখা সহজ নয়। আমাদের সমাজে সুন্দরকে টেনে ধরার বা বিনষ্ট করার চর্চাটা আছে। আমার ভাবনায় গল্পের এইসব দিক বিবেচনায় 'ছায়াসঙ্গী' আমার কাছে আলাদা ছিল। এখানে আমি এক বিপ্লবী প্রেমিক। প্রেমিকার ভালোবাসায় এক নষ্ট মানুষ শুদ্ধ হওয়ার চেষ্টা।

    নির্মাতা সোহেল রাজ জানান, নাটকে অ্যাকশন দৃশ্য রয়েছে। ডামি ছাড়াই খায়রুল এসব দৃশ্যগুলো নিজে করেছেন। পরিচালক বলেন, তার (খাইরুল বাসার) ১০৩ ডিগ্রি জ্বর ছিল। তবুও তিনি সর্বোচ্চ চেষ্টা করে কাজটি করেছেন, জ্বর নিয়ে বৃষ্টি ভেজা দৃশ্য করেছেন দারুণভাবে।

    জ্বর নিয়ে শুটিং প্রসঙ্গে এই সময়ের ব্যস্ততম অভিনেতা খায়রুল বাসার বলেন, জ্বরকে খুব একটা অসুস্থতা বলে আমি পাত্তা দেই না। কিন্তু এই অসুস্থতা যতদিন থাকে তখন মনে হয় সুস্থতা আল্লাহর কত বড় নেয়ামত! আমি কাজে থাকলে বা ৩-২-১-০ অ্যাকশন শোনার পর কোনকিছুই খেয়াল থাকে না।

    মজা করে তিনি বলেন, আসলে আমি খায়রুল বাসারের অসুস্থতা থাকতে পারে সুলতান অসুস্থ ছিল না।

    চাঁদ রাতে 'ছায়াসঙ্গী' সুস্মিতা আনিস ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এতে সোমেশ্বর অলির লেখা সাজিদ সরকারের সুর-সংগীতে ‘অনেক ভালোবেসে’ নামে একটি গান রয়েছে। যেটিতে কণ্ঠ দিয়েছেন নিলয় ও সুস্মিতা আনিস। দুদিন আগে গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে।

    এর আগে ‘নিরুদ্দেশ’সহ একাধিক নাটক নির্মাণ করে প্রশংসা পেয়েছেন সোহেল রাজ। ‘ছায়াসঙ্গী’ প্রসঙ্গে তিনি বলেন, এর মাধ্যমে একটি ভালো কাজের চেষ্টা করেছি। দর্শক কাজটি দেখুক। এর ভালো মন্দ দিক নিয়ে গঠনমূলক আলোচনা সমালোচনা করুক এইটুকুই আমার চাওয়া।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ